ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে চার বদলি ঘটিয়েও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারল না পাকিস্তান। বুধবার (৯ সেপ্টেম্বর) বার্মিংহামের এজবাস্টনে শেষ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ১৩৩ রানেই গুটিয়ে গেলেন বাবর আজমরা। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পাকিস্তান অধিনায়ক। তিনি করেছেন মাত্র সাত রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সৌদ সাকিল (৪৩)। ইংল্যান্ডের হয়ে জস টঙ ৪২ রানে চার উইকেট নিয়েছেন। ওলি রবিনসন ১৫ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন। বাকি তিন উইকেট নিয়েছেন জফ্রা আর্চার।

লিডস ও লর্ডস টেস্টে হারার পরে চুনকামের লজ্জা এড়াতে বার্মিংহাম টেস্টে চার বদল নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান। দলে এসেছেন মোহাম্মদ ইমরান রানধাওয়া, রাজাউল্লাহ, গাজী ঘোরি ও সাইম আইয়ুব। এর মধ্যে শুধু আইয়ুবেরই দেশের জার্সি গায়ে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি তিনজনের টেস্ট অভিষেক হয়েছে। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট। আর ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। ১৯ মাস পর টেস্ট খেলতে নামা আইয়ুব ‘ডাক মেরেছেন’ (০)। আওয়াইস ৯ ও শফিক ৩ রান করে আউট হয়েছেন। শন মাসুদ (৫) ও অধিনায়ক বাবর আজম (৭) দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হন।

অভিষেক হওয়া মোহাম্মদ গাজী ঘোরি (৪) ও মোহাম্মদ ইমরান (৫) দ্রুত ফেরেন। ৮৪ রানেই সাত উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। সৌদ সাকিল (৪৩) ও মোহাম্মদ আব্বাস (২২) শেষের দিকে খানিকটা প্রতিরোধ গড়ে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের