ম্যারিনোকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দিল ইংল্যান্ড, মাত্র ১৫ মিনিটে চার গোল হ্যারির

দীর্ঘ ৫৬ বছর পর ফের ১০ গোলের ব্যবধানে জয় পেল ইংল্যান্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৫৬ বছর পর ফের ১০ গোলের ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। ১৯৬৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই জয় পেয়েছিল ইংরেজরা। তারপর থেকে কেটে গিয়েছিল চার যুগেরও বেশি সময়। কিন্তু আর এত বড় ব্যবধানে জয় তুলতে পারেনি ‘রানির দেশ’। কিন্তু গত সোমবার রাতে ইংরেজ ফুটবলারদের সেই আক্ষেপ মিটেছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল দল স্যান ম্যারিনোকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক-সহ ৪ গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। সেই সঙ্গে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে এলিট ক্লাবেও ঢুকে পড়লেন তিনি। এর আগে আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড। টানা দু’ম্যাচে হ্যাটট্রিক করা ফুটবলারদের মধ্যে চতুর্থ হলেন হ্যারি। তাঁর আগে রয়েছেন ভিভিয়ান উডওয়ার্ড (১৯০৯), ডিস্কি ডিন (১৯২৭) এবং টমি টেইলর (১৯৫৭)।

তবে হ্যারির এই রেকর্ড গড়ার দিন ইংল্যান্ড গোলের বন্যা বইয়েছে। স্কোরশিটে নাম লিখিয়েছেন হ্যারি ম্যাগুইরে, এমিল স্মিথ, টাইরান মিংস, ট্যামি আব্রাহাম এবং বুকায়ো সাকা। আর একটি আত্মঘাতী গোল হয়।

যদিও আগেই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। সমান সংখ্যক (১০টি) ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে ইংরেজদের পিছনে রয়েছে পোল্যান্ড। তবে পোলিশদের প্লে-অফ খেলতে হবে।     

  

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের