ম্যানচেস্টার টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত ইংলিশ বোলার, এই ‘কাজ’ করেছিলেন তিনি!

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ ম্যাচ চলছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টানটান উত্তেজনা। ম্যাচের চতুর্থ দিনে (২৬ জুলাই), ভারতীয় দলের হয়ে অধিনায়ক শুভমান গিল এবং উদ্বোধনী ব্যাটসম্যান কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাঁরা দু’জনে মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়েছেন।

এই পার্টনারশিপের কারণে চতুর্থ দিন খেলা শেষ হওয়া পর্যন্ত ভাররের রান ২ উইকেটে ১৭৪। ভারতীয় দল এখনও ইংল্যান্ডের থেকে ১৩৭ রান পিছিয়ে। যদি ভারতীয় ব্যাটসম্যানরা পঞ্চম দিনে ভাল পারফর্ম বজায় রাখতে পারে তাহলে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে অলআউট করার চেষ্টা করবে খুব স্বাভাবিক ভাবে।

এদিকে ম্যাচের চতুর্থ দিনেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। কার্সের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে হয়েছে। ১২তম ওভারে কার্সের করা পরপর দুটি বলে দুটি চার মারেন শুভমন গিল। এরপর ব্রাইডন কার্স ইচ্ছাকৃতভাবে নিজের জুতো দিয়ে বলের চকচকে অংশটি নষ্ট করে দেন। খেলোয়াড়রা সাধারণত যেভাবে বল থামায়, সেভাবে ব্রাইডন বল থামাননি। বরং, বলের একটি অংশ চেপে ঘষে ঘষে নষ্ট করে ফেলার চেষ্টা করেন।

 

বল তখন সুইং করছিল না, তাই ফাস্ট বোলারদের জন্য সুযোগ তৈরি হচ্ছিল না। সেই সুযোগ করে নেওয়ার জন্যই সম্ভবত ব্রাইডন কার্স বল টেম্পারিং করেন। যাতে বলের একপাশ ক্ষতিগ্রস্ত হয় এবং বলটি রিভার্স সুইং করতে শুরু করে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং কার্সের এই অ্যাকশনটি ধরে ফেলেন। পন্টিং লাইভ কমেন্ট্রির সময় বলেন, “এটি ব্রাইডন কার্সের শেষ ওভারের কথা। ফলো-থ্রুতে বল থামিয়ে দেন তিনি এবং তারপর হঠাৎ করেই উফ! তাঁর স্পাইকগুলো বলের চকচকে অংশে আটকে যায়।”

২০১৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের জন্য অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট দোষী সাব্যস্ত হন। স্মিথ ও ওয়ার্নারকে ১ বছরের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। আজও ক্রিকেটপ্রেমীরা সেই ঘটনার জন্য স্টিভ স্মিথকে ট্রোল করে। এখন এটাই দেখার বিষয় যে, ব্রাইডন কার্সের ক্ষেত্রে কী ব্যবস্থা নেয় বোর্ড।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের