আইপিএল-র বাকি ম্যাচ ইংল্যান্ডে? চলতি মরশুমের ভবিষ্যত নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি :  ভারত-পাক যুদ্ধের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে আক্রমন-পাল্টা আক্রমণ জারি রয়েছে। এই পরিস্থিতিতে চলতি মরশুমে আইপিএল-র ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিসিসিআই-জানিয়েছে, চলমান পরিস্থিতির দিকে নজর রেখে সরকার, সহযোগী ও সম্প্রচারকারীদের সঙ্গে কথা বলে খেলার নতুন সূচি তৈরি করা হবে। তবে এই বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগ্রহ প্রকাশ করেছে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তথা ইসিবি-র চিফ এক্সিকিউটিভ রিচার্জ গোল্ড বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে। রিচার্ড গোল্ড জানিয়েছেন, বিসিসিআই-র যেখানে সাহায্যের প্রয়োজন, সেখানে সাহায্য করতে প্রস্তুত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বর্তমান পরিস্থিতিতে ভারতে যদি খেলা শুরু না হতে পারে, তাহলে বাকি খেলাগুলো ইংল্যান্ডের মাটিতে ভাবা হচ্ছে।

পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিলের পরে আইপিএল-এ গ্রুপ পর্বে এখনও বাকি ১২টি ম্যাচ। অন্যদিকে যদি প্লে-অফের চারটি ম্যাচ ধরা হয়, তাহলে সব মিলিয়ে এখনও মোট ১৬ ম্যাচ বাকি রয়েছে চলতি মরশুমে। বিসিসিআই এই ম্যাচগুলো ভারতে করতেই আগ্রহী। এক সপ্তাহের মধ্যেই যাতে খেলা শুরু করতে পারা যায়, সেই মতো প্রস্তুত হচ্ছে বোর্ড।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআই-কে জানিয়েছে, এই মরশুমের বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজন করতে সাহায্য করবে তারা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকর মাইকেল ভন। এক্সপোস্ট করে তিনি বলেন, ইংল্যান্ডে অনেক স্টেডিয়াম রয়েছে। ফলে এখানে আয়োজন করা যেতে পারে।

 

আইপিএল শেষ হতেই ইংল্যান্ডে টেস্ট খেলতে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। আইপিএল-র বাকি ম্যাচ ইংল্যান্ডে খেলার পরে সেখানে টেস্ট খেলার জন্য থেকে যেতে পারবেন বলেও জানিয়েছেন ভন।

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর