বিশাখাপত্তনম টেস্ট শুরুর আগে দুটি বদল ইংল্যান্ড দলে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশাথাপত্তনমে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। চোট পাওয়া জ্যাক লিচের পরিবর্তে দলে জায়গা করে নিলেন শোয়েব বশির। অন্যদিকে মার্ক উডের পরিবর্ত হিসাবে পেসার জেমস অ্যান্ডারসনকে দলে অন্তর্ভুক্ত করা হল।

ভিসা নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় শোয়েব বশিরকে ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি। ফলে হায়দরাবাদ টেস্টের পর ভারতে আসেন বশির। বিশাখাপত্তনম টেস্ট দিয়েই বশিরের টেস্ট ক্যারিয়ার শুরু হবে। লিচের পরিবর্তে বশিরকে নেওয়া হলেও তিন স্পিনার দিকেই ভারতের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। বশির ছাড়া ইংল্যান্ড দলে থাকবেন টম হার্টলি ও রেহান আহমেদ। অন্যদিকে মার্ক উডের পরিবর্তে এবার মাঠে নামবেন জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সি জেমস অ্যান্ডারসন গত বছর জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। বেশ কয়েক মাস পর ফের ইংল্যান্ডের প্রথম একাদশে অ্যান্ডারসনকে দেখা যাবে।

উল্লেখ্য, মূলত স্পিনারদের ওপর ভর করেই হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে জয় পায় ইংল্যান্ড। ২৮ রানে ভারতকে হারায় বেন স্টোকসের দল। দ্বিতীয় ইনিংসে ৬২ রান দিয়ে সাত উইকেট নেন টম হার্টলি। ক্যারিয়ারে প্রথম টেস্টে সকলকে তাক লাগিয়ে দেন এই নবাগত স্পিনার। শোয়েব বশিরকে দলে নেওয়ার পর ইংল্যান্ড কী ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে, এখন সেটাই দেখার।

 

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে