টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, কিন্তু কেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে চিন্তায় ইংল্যান্ড শিবির। ইংল্যান্ড দলের সঙ্গে ভারতে এলেন না হ্যারি ব্রুক। ব্যক্তিগত কারণেই তিনি আসতে পারছেন না বলে জানা গিয়েছে। তবে কী কারণে ব্রুককে দেশে ফিরতে হল, সেবিষয়ে কিছু জানা যায়নি।

রবিবার ব্রুকের দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।

পাঁচ ম্যাচের ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই টেস্ট সিরিজে কোনও ম্যাচেই খেলতে পারবেন না ব্রুক। ভারতে আসার আগে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রস্তুতি নিচ্ছিল ইংল্যান্ড। রবিবারই ইংল্যান্ড দলের ভারতে আসার কথা ছিল। আসার দিনই ব্রুকের ইংল্যান্ডে ফিরে যাওয়ার খবর সামনে এল। ব্রুক না খেলায় সেই জায়গায় জনি বেয়ারস্টোকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু হচ্ছে হায়দরাবাদে আগামী ২৫ জানুয়ারি। আগামী ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে দ্বিতীয় টেস্ট। রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। রাঁচিতে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। শেষ পর্যন্ত ৭ মার্চ ধর্মশালাতে শুরু হবে পঞ্চম টেস্ট।

২০২২ সালে প্রথম টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রুকের। টেস্টে এখনও পর্যন্ত চারটি শতরান রয়েছে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের। ব্রুকের স্ট্রাইক রেট রয়েছে ৯১.৭৬।

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার