‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তানের লড়াই মানেই  উত্তেজনা। প্রতিবেশী দেশ যতই শত্রু হোক না কেন মাঠের বাইরের মানবিকতার নজির গড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটরা। তবে শুধু ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের একাংশ । পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তাঁর চিকিৎসার জন্য নতুন করে আবেদন  জানানো হয়েছে।  সেই তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর ও কপিল দেব ও দিলীপ ভেঙ্গসরকার।  খেলোয়াড়রা স্পষ্ট করেছেন যে, তাঁরা এই চিঠিটি রাজনীতিবিদ হিসেবে নয়, বরং পুরোনো ক্রিকেট বন্ধু হিসেবে লিখছেন।   

গাভাস্কার-কপিল দেবের পাশাপাশি মোট ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক এই আবেদনে সই করেছেন। তাঁদের সকলের একটাই দাবি, ইমরান খানকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে হবে।ইমরান খান দীর্ঘদিন ধরে জেলে বন্দি। তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে হাসপাতালে নিয়ে গিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। সেই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদেরও রাখার কথা ছিল। কিন্তু প্রাক্তন অধিনায়কদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী দীর্ঘ সময় হাসপাতালে রেখে পরীক্ষা না করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ফের জেলে পাঠানো হয়। সরকারি চিকিৎসকদের দিয়েই পরীক্ষা করিয়ে তাঁকে ‘মেডিক্যালি ফিট’ ঘোষণা করা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

এই বিশেষ চিঠিতে নয়টি দেশের কিংবদন্তি অধিনায়করা অন্তর্ভুক্ত রয়েছেন। ভারত থেকে এতে স্বাক্ষর করেছেন সুনীল গাভাস্কার, কপিল দেব এবং দিলীপ ভেঙ্গসরকার। বিশ্বের অন্যান্য সেরা অধিনায়কদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল এবং ইয়ান চ্যাপেল, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, নাসের হুসেন এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড।  এটাই প্রথম নয়, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের চিকিৎসা ও জেল-পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন। এবার সেই আবেদনের সঙ্গে আরও কয়েকজন প্রাক্তন অধিনায়ক যোগ দিলেন। 

‘তিন দেশে ভারতের প্রতিনিধিত্ব করেছি’, SIR-এ নাগরিকত্বের প্রমাণ চাওয়ায় ক্ষুব্ধ কূটনীতিবিদ

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?