Euro 2024: সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স। ২০১৬ সালে রানার্স আপ ও ২০২০ সালে রাউন্ড ১৬ থেকেই বিদায় নিতে হয়েছিল কিলিয়ান এমবাপেদের। এবারে কি কাপ জয়ের খরা কাটবে ফ্রান্সের, সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটমহল।

এদিন ফ্রান্সের হয়ে শেষ বারের মতো ইউরো কাপ খেলছে নেমেছে অলিভার জেরাড। পাশাপাশি এদিন মাঠে নামতে দেখা যাবে কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম ও ওসমেনে দেম্বেলেকে। ক্লাব ফুটবলে এমবাপেকে দুর্ধর্ষ ফর্মে দেখা যায়নি। ফ্রান্সের হয়ে কী এমবাপে ফর্মে ফিরবেন, এখন সেটাই দেখার। এদিনের ম্যাচ ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশর কাছে খুব গুরুত্বপূর্ণ। সোমবারের ম্যাচ যদি ফ্রান্স জেতে, তাহলে ১০০টি ম্যাচ কোচ হিসাবে জিতবেন দেঁশ। ফ্রান্সের তরফে অলিভার জেরাড জানিয়েছেন, এদিনের ম্যাচ কোনও নির্ধারক ম্যাচ নয়। তবে এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষজ্ঞদের মতে, এবারের ইউরো কাপে ফ্রান্সকে ফেভারিট দল হিসাবে আলোচনায় উঠে আসে।

এদিকে যখন ফ্রান্স ইউরো কাপের আসরে নামছে, তখন সেই দেশে সাধারণ নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ফ্রান্সে ৩০ জুন ও ৭ জুলাই জাতীয় নির্বাচনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এই প্রেক্ষাপটে ফ্রান্সের আসন্ন নির্বাচন নিয়ে মুখ খুলেছেন থুরাম ও দেম্বেলে। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবলাররা যাতে রাজনীতি নিয়ে মাথা না ঘামান, সেজন্য সতর্ক ফ্রান্সের ফুটবল ফেডারেশন। ফ্রান্স দলকে যাতে রাজনীতির উপাদান বানানো না হয়, সেজন্য এই নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে এমবাপেদের বিরুদ্ধে কঠিন লড়াই হলেও খুব সহজে ছেড়ে না দেওয়ার কথা জানিয়ে দিলেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ফিলিপ লিনহার্ট। এই প্রসঙ্গে তিনি জানান, ‘ফ্রান্সের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে আমাদের নামতে হবে। জেতার লক্ষ্যেই আমরা নামব।‘  

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক