স্কটল্যান্ডকে গোলের মালা পরিয়ে ইউরো অভিযান শুরু জার্মানির

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠ মিউনিখে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার রাতে ইউলিয়ান নাগালসমানের ছেলেরা প্রথম ম্যাচেই যে ছাপ রাখলেন তা অনেক ফুটবল বোদ্ধাদের হতবাক করে দিয়েছে। শেষ কবে এতটা দাপটের সঙ্গে জার্মান ফুটবল দল খেলেছে তা অনেকেই মনে করতে পারছেন না। ম্যাচে মোট ছয়ঠি গোল হয়েছে। সব কয়টি গোলই করেছেন জার্মানের খেলোয়াড়রা। স্কটল্যান্ডের স্কোরের পাশে যে এক গোল রাখা হয়েছে তা এসেছে রুডিগারের আত্মঘাতি গোলের সৌজন্যে।

ম্যাচের শুরু থেকেই অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করতে থাকেন টনি ক্রুস-জামাল মুসালিয়ারা। জার্মানের মুহুর্মুহু আক্রমণ সামলাতে দিশেহারা হয়ে পড়ে স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড়রা। ১০ মিনিটের মাথায় জসুয়া কিমিখের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। আর ওই গোলের সঙ্গেই ইতিহাসে জায়গা করে নিলেন ২১ বছর বয়সী তরুণ খেলোয়াড়। ইউরোর মূল আসরে জার্মানির হয়ে তাঁর চেয়ে কম বয়সে আর কেউ গোল করেননি। ১৯ মিনিটে একক নৈপুন্যে স্কটল্যান্ডের জাল কাঁপিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। বিরতির ঠিক আগে আক্রমণ রুখতে গিয়ে বক্সের ভিতরে জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ানকে বিশ্রিভাবে ফেলে দেন স্কটল্যান্ডের পর্টেয়াস। রেফারি তাঁকে লালকার্ড দেখানোর পাশাপাশি জার্মানির অনুকুলে পেনাল্টি দেন। পেনাল্টি শটে গোল করে ব্যবধান ৩-০ করেন কাই হাভার্টজ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

১০ জন হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধের পুরোটাই স্কটল্যান্ডের খেলোয়াড়রা নিজেদের গোল বাঁচানোর চেষ্টায় মগ্ন থাকেন। কিন্তু বেশিক্ষণ জার্মানিকে আটকে রাকতে পারেননি। ৬৮ মিনিটে নিকোলাস ফুলক্রুগের দূরপাল্লার শট স্কটিশ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ম্যাচের শেষ লগ্নে ফ্রি কিক পায় স্কটল্যান্ড। ওই ফ্রিকিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক হেডে নিজেদের জালে জড়ান জার্মান ডিফেন্ডার রুডিগার। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে বদলি হিসাবে নামা এমরে চান স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে ব্যবধান ৫-১ করেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে