Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোম রাতে স্লোভেনিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ‘সতর্ক’ পর্তুগাল

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই গ্রুপ লিগের শেষ ম্যাচে প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল পর্তুগালকে। আজ সোমবার রাতে ফ্র্যাঙ্কফুর্টে শেষ আটে ওঠার লড়াইয়ে কাগজ-কলমে দুর্বল দল স্লোভেনিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। আর ফের যাতে পচা শামুকে পা না কাটে তার জন্য সতর্ক পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ।

গ্রুপ লিগে প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় ওঠার ছাড়পত্র জোগাড় করে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তাই শেষ ম্যাচে অনামী জর্জিয়ার কাছে হারলেও তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি। কিন্তু সোমবার রাতে স্লোভেনিয়ার কাছে হারলেই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। তাই এদিন রাতের ম্যাচকে ‘বাঁচা-মরা’র ম্যাচ হিসাবেই দেখছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। দল মাঠে নামার আগে তাই সাংবাদিক সম্মেলনে এসে খোলামেলাভাবেই স্প্যানিশ কোচ স্বীকার করে নিলেন, ‘স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচটি জীবন মরণের লড়াই।

স্লোভেনিয়াকে বেশ ভালোভাবেই চেনা আছে রবার্তোর। বেলজিয়ামের কোচ থাকাকালীন স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচ সতর্কতার সঙ্গে বলেছেন, ‘ইউরোপের সব টিমই অনেক মানসম্পন্ন। স্লোভেনিয়ার বিরুদ্ধে সামান্য ভুলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। স্লোভেনিয়ার খেলোয়াড়রা যথেষ্টই দক্ষতাসম্পন্ন। জিততে হলে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে হবে।’ উল্লেখ্য, স্লোভেনিয়ার কাছে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল। যদিও সেই হার মনে রাখতে চান না পর্তুগিজ কোচ। তাঁর কথায়, ‘অতীতে কী ঘটেছে, তা মনে রাখতে চাই না। বরং নয়া উদ্যমে ঝাঁপাতে চাই।’ যদিও ‘বাঁচা-মরা’র ম্যাচে প্রথম একাদশে দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকবেন কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি পর্তুগিজ কোচ। 

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল