এশিয়া কাপের ফরম্যাটে আসছে ‘ইউরো নেশন্স কাপ’

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন গ্রীষ্মে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচগুলির সূচি ঘোষণা করতে গিয়েই বড় এক পরিকল্পনার কথা সামনে আনল ক্রিকেট আয়ারল্যান্ড। ইউরোপের শীর্ষ দলগুলিকে নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার সম্ভাব্য নাম ‘ইউরো নেশন্স কাপ’। এই প্রতিযোগিতা ইউরোপীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭সালের গ্রীষ্মেই এই টুর্নামেন্টের সূচনা হতে পারে। সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলির মধ্যে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি। পুরুষ ও নারী। উভয় বিভাগের জন্যই এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ফরম্যাট হিসেবে টি-টোয়েন্টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নকভি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা বিশ্বকাপ জয়ী কোচের

এই টুর্নামেন্টটি অনেকটাই এশিয়া কাপের আদলে গড়ে তোলার ভাবনা রয়েছে আয়োজকদের। ১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই ধাঁচেই ইউরোপেও একটি প্রতিযোগিতা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে আয়ারল্যান্ড। ম্যাকনিস জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অংশীদার এবং বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। বিশেষ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্মতি এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সাম্প্রতিক সময়ে সরাসরি আলোচনা হয়নি, তবুও তিনি আশাবাদী যে দ্রুতই সব পক্ষ একমত হবে।

এছাড়াও, এমিরেটস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এর ফলে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিরুদ্ধে নিয়মিত সাদা বলের সিরিজ খেলবে তারা। পাশাপাশি, আইএলটি-টোয়েন্টি লিগে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের অংশগ্রহণও নিশ্চিত করা হচ্ছে, যা তাদের ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে