BCCI-এর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্য ছাড়লেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন

বর্ণবৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার (২০ মার্চ) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর ধারাভাষ্য প্যানেল থেকে অবসর নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ণবৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার (২০ মার্চ) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর ধারাভাষ্য প্যানেল থেকে অবসর নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। অর্থাৎ তাঁকে আর কমেন্ট্রি করতে দেখা যাবেনা। তিনি এই সিদ্ধান্তের পিছনের কারণ হিসেবে শুধু সুযোগের অভাবকেই দায়ী করেননি, পাশাপাশি BCCI-এর বিরুদ্ধে ‘বর্ণবৈষম্যের’ অভিযোগও তুলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর গায়ের রঙ কালো হওয়ার কারণেই তাঁকে টস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। শিবরামকৃষ্ণনের এই কঠিন সিদ্ধান্তে ভেঙে পড়েছেন ভক্তরা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন তাঁর এক্স হ্যান্ডেলে অবসরের ঘোষণা করে জানিয়েছেন, ‘আমি বিসিসিআই-এর হয়ে আর কমেন্ট্রি করব না। আমি অবসর নিচ্ছি। ২৩ বছর ধরে আমাকে টস এবং প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা না হয়নি। অথচ রবি শাস্ত্রী যখন কোচিং করাতেন, তখনও নতুনরা এসে পিচ রিপোর্ট, টস, প্রেজেন্টেশন করত, তাহলে আমার অবসরের কারণ কী হতে পারে বলে আপনি মনে করেন?’ অর্থাৎ বিসিসিআই-এর বিরুদ্ধে তিনি বর্ণবৈষম্যের অভিযোগ তুললেন। ১৯৮০-এর দশকে ভারতের হয়ে নয়টি টেস্ট ও ১৬টি ওডিআই খেলেছিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। শিবরামকৃষ্ণনের আকস্মিক সিদ্ধান্তে রবিচন্দ্রন অশ্বিনও হতাশা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘আরে না! এই আইপিএলের আগে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।’ শিবরামকৃষ্ণন খেলায় অবসরের পর ২০০০ সালে ধারাভাষ্যকার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি আইসিসি ক্রিকেট কমিটিতে খেলোয়াড় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে ছিলেন। যদিও তিনি প্রথম টেস্ট ম্যাচে কোনও উইকেট পাননি, পরবর্তীতে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ১২ উইকেট শিকারের জন্য তিনি খেতাব অর্জন করেছিলেন। এছাড়া সুনীল গাভাস্কারের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ১৯৮৫ সালের বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভারতের বিজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন শিবরামকৃষ্ণন। তিনি পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও দলের অংশ ছিলেন। যেখানে তিনি ৮ উইকেটে ভারতের জয়ে অবদান রেখেছিলেন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল