T-20: ম্যাচ শুরুর আগেই ঋষভ পন্থ-সহ স্কোয়াডের প্রশংসায় এই ক্রিকেটার

একটি টক শোয়ের অনুষ্ঠানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচ শুরু হওয়ার আগেই মেন-ইন-ব্লু-য়ের প্রশংসা। আর প্রশংসা এসেছে সীমান্তের ওপর থেকে। প্রশংসা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ আমির।

ভারতের কাছে পরাজয়ের পর অনেকেই ধরে নিয়েছিল পরের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পাবেই বাবর আজমরা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছিল, টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে খেললেও পাকিস্তানের কাছে তারা তেমন শক্তিধর নয়। শেষে জিম্বাবুয়ের বিরুদ্ধে হারের পর প্রাক্তন পাক ক্রিকেটারেরা আর ধৈর্য্য ধরতে পারলেন না। ইতোমধ্যে বাবর আজমকে অধিনায়কের পদ ছেড়ে দিতে বলেছেন প্রাক্তন পাক ক্রিকেটারেরা। এবার সেই তপ্ত আবহে বিস্ফোরক বয়ান দিলেন মহম্মদ আমির।

আমির বলেছেন, ঋষভ পন্থের মতো একজন ক্রিকেটারকে পেলে পাকিস্তান লাভবান হত। টকশোয়ের উপস্থাপক রিয়াজ জানান, ঋষভ পন্থ ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছে। ব্যাট থেকে বেরিয়েছে রানের ফুলঝুড়ি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ওর পারফরম্যান্স সত্যিই নজরকাড়া। ঋষভ পন্থ পাক ক্রিকেট বোর্ডের সদস্য হল ওকে নিশ্চই বসিয়ে রাখা হত না। ভারত দীনেশ কার্তিককে বাদ দেওয়ার কথা ভাবতে পারে। কিন্তু ঋষভ পন্থকে বাদ দেওয়ার কথা তারা ভাবতেও পারবে না। আমার বিশ্বাস, ঋষভ পন্থ পাকিস্তানের হয়ে খেললেও তাঁকে বাদ দেওয়ার কথা ক্রিকেট বোর্ড ভাবতে পারত না।  

রিয়াজের সঙ্গে সহমত পোষণ করেন মহম্মদ আমির। সেই সঙ্গে তাঁর সংযোজন রবিবার ম্যাচে ভারত দলে কোনও পরিবর্তন করবে না। আজ রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ায় তারা বেশ চাঙ্গা।

আরও পড়ুন বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়ুন বাবর, দাবি তুললেন দুই প্রাক্তন পাক ক্রিকেটার

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়