পেশোয়ারে বিস্ফোরণ, পাক সফর বাতিল করতে পারে অজিরা

যা রীতিমতো আতঙ্ক তৈরি করে দিয়েছে সকলের মনে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর ফের পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও তাতে কর্ণপাত করেনি অজি ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের ক্রিকেটার অ্যাস্টন অ্যাগার হুমকি পেলেও পাকিস্তানে নিজেদের নিরাপদই মনে করেছেন স্মিথ, ওয়ার্নাররা। বাবার আজম অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই ইমরান খানের দেশের পা রেখেছে স্যার ডন ব্যাডম্যানের উত্তরসূরীরা। গত শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে দু’দলের মধ্যে প্রথম টেস্ট। 

তবে শুক্রবার রাতে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ার। যাকে কেন্দ্র চাঞ্চল্য রীতিমতো তুঙ্গে। যা রীতিমতো আতঙ্ক তৈরি করে দিয়েছে সকলের মনে। এই তালিকা থেকে বাদ পড়েননি অজি ক্রিকেটাররাও। সূত্রের খবর, তাদের মনেও তৈরি হয়েছে একটি চাপা আতঙ্ক। তাহলে কী নিরাপত্তার ভয়ে সিরিজ বাতিল করে দেশে ফিরবে অস্ট্রেলিয়া? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা ক্রিকেট মহলে।

পাক ক্রিকেট বোর্ড তথা পিসিবি-র দাবি, সিরিজ বাতিল করার কোনও প্রশ্নই নেই। অজি ক্রিকেট বোর্ডের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে পিসিবি। এমন কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই  অস্ট্রেলিয়ার ফিরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। পুরো সিরিজ শেষ করেই দেশে ফিরবেন অজি ক্রিকেটাররা। যদিও টেস্ট চলা রাওয়ালপিন্ডির থেকে পেশোয়ারের দুরত্বটা ১৮৪ কিলোমিটার। ফলে ক্রিকেটারদের মনে আতঙ্ক তৈরি হওয়াটা কোনও অস্বাভাবিক নয়। 

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের