টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ফাল্গুনী, উত্তেজনায় দুই রাত ঘুম নেই গায়িকার চোখে

রবিবার (৮ মার্চ) ম্যাচ জিতলে তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি হাতে নেবে ভারত। টানটান উত্তেজনা ভক্তদের মধ্যে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে থাকবে একাধিক চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখার জন্যে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বিশ্ব। রবিবার (৮ মার্চ) ম্যাচ জিতলে তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি হাতে নেবে ভারত। টানটান উত্তেজনা ভক্তদের মধ্যে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে থাকবে একাধিক চমক। বলিউড-হলিউড তারকারা মঞ্চ কাঁপাবে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে। ইতিমধ্যেই বিশ্বখ্যাত পপ সুপারস্টার রিকি মার্টিন আমেদাবাদে চলে এসেছেন। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের শুরুতে তিনি পারফর্ম্যান্স করবেন। এছাড়া আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে বিশেষ পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা ফাল্গুনী পাঠক। যাঁর গান শুনে বড় হয়েছেন নব্বই দশকের ছেলে-মেয়েরা।

এবার তিনি ভারত নিউজিল্যান্ড ফাইনালে গাইতে চলেছেন। যা নিয়ে তিনি খুবই উত্তেজিত। তিনি আত্মবিশ্বাসী, আজ খেলায় ভারত জিতবে এবং আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে ধরবে। ফাল্গুনী স্টেডিয়ামে পারফর্ম করার আগে একটি ভিডিওতে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি খুব উত্তেজিত। যে কারণে গত দুই রাত ধরে ঘুমাইনি। বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এত বিশাল দর্শকদের সামনে পারফর্ম করার সুযোগ পাচ্ছে, এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে। যখনই আমি এটা নিয়ে ভাবছি, আমার গায়ে শিহরণ জেগে উঠছে। আমি সারা বিশ্ব থেকে আসা টিম ইন্ডিয়ার ভক্তদের সামনে পারফর্ম করব। এটা ভেবেই আনন্দ পাচ্ছি।’

এরপর গায়িকা বলেন, ‘ভারত এই ম্যাচে জয় লাভ করবে। লক্ষ লক্ষ মানুষ দলকে শুভেচ্ছা এবং প্রার্থনা পাঠাচ্ছেন। শুধু তোমরা সেরাটা দাও। আমি নিশ্চিত আমরা জিতব।’ ফাল্গুনী পাঠক ভারতের একজন জনপ্রিয় ভারতীয় পপ ও লোক সঙ্গীতশিল্পী, যিনি তাঁর প্রাণবন্ত নবরাত্রি পরিবেশনার জন্য ‘ডান্ডিয়া কুইন’ নামে পরিচিত। ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের গোড়ার দিকে তিনি ম্যায় পায়েল হ্যায় চানকাই, ইয়াদ পিয়া কি আনে লাগি এবং মেরি চুনার উড় উড় জায়ে-এর মতো হিট ইন্ডি পপ ট্র্যাকগুলির মাধ্যমে জাতীয় খ্যাতি অর্জন করেছিলেন। এই গানগুলির মিউজিক ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয়। আজও শ্রোতাদের কাছে স্মৃতিকাতর করে।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক