2022 World Cup:  কলঙ্কিত কাতার, ভারতীয় শ্রমিকের দেহ হস্তান্তরে মোটা টাকার দাবি

মধ্যস্থতায় নামে ভারতীয় দূতাবাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কাতারের গায়ে লাগল কলঙ্কের দাগ। স্টেডিয়াম তৈরি করতে গিয়ে মৃত এক ভারতীয় শ্রমিকের দেহ হস্তান্তর করতে চাওয়া হল পাঁচ লক্ষ টাকা। সমস্যার সমাধান করতে হস্তক্ষেপ করতে হয়েছে কাতারে ভারতীয় দূতাবাসকে।খবর ভারতের একটি প্রথম শ্রেণির দৈনিকের।

ওই দৈনিকের এই খবর অনুযায়ী, শেষ পর্যন্ত ৩০ হাজার টাকায় রফা হয়। হাতে নগদ পাওয়ার পর মৃত শ্রমিকের দেহ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে কাতার। ওই শ্রমিকের রোজগারের ওপর নির্ভর করে চলত পরিবার। পরিবার অত্যন্ত গরিব হওয়ায় তাদের পক্ষে পাঁচ লক্ষ টাকা দেওয়া তো পরের কথা, ৩০ হাজার টাকাও দেওয়া সম্ভব ছিল না।

চাঞ্চল্যকর তথ্য আরও আছে, কাতার যাওয়ার আগে সেখানকার বিভিন্ন সংস্থা প্রতি মাসে যে বেতনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, মাস শেষে সেই বেতন তাদের দেওয়া হয় না। ফলে, অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। তাদের মধ্যে একজন রাজেন্দ্র প্রভু মান্ডালজি।

তাঁর স্ত্রী সুচিত্রা জানিয়েছেন, কাতারে বিশ্বকাপের জন্য নতুন একটি স্টেডিয়াম তৈরি করার কথা ছিল। কাতারে গেলে মোটা টাকা রোজগার হবে এই আশা নিয়ে রাজেন্দ্রর সঙ্গে কাতারের একটি সংস্থা যোগাযোগ করে। বলা হয়েছিল, বেতন দেওয়া হবে ২৫০০ কাতারি (প্রায় ৫৭ হাজার টাকা)। আর দোহায় পৌঁছে তাকে দেওয়া হয় নতুন চুক্তিপত্র, যেখানে লেখা ছিল মাসিক বেতন এক হাজার কাতারি (প্রায় ২৩ হাজার টাকার কাছাকাছি)।

সুচিত্রা জানিয়েছেন, তিনি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে বলা হয় পাঁচ লক্ষ টাকা দিলে তবে দেহ ফেরত দেওয়া হবে। কোনওভাবে বিষয়টি কাতারে ভারতীয় দূতাবাসের কানে গেলে তারা মধ্যস্থতায় নামে। রফা হয় ৩০ হাজার টাকায়।

আরও পড়ুন সামনেই ‘বিশ্বযুদ্ধ,’ কাতারে শুরু ‘ভাড়াটে তাড়াও’ অভিযান

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন