লন্ডনে ধোনিকে তাড়া করল জনতা

কোনওক্রমে পালিয়ে বাঁচেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুখে থাকার ইচ্ছে নিয়ে লন্ডন গিয়েছেন ধোনি (Dhoni) । চেয়েছিলেন দু-সপ্তাহ একটু নিরিবিলি থাকবেন। ঘরে থাকতে থাকতে একঘেময়েমি কাটাতে রাস্তায় বেরিয়েছিলেন মাহি। আর সেটাই কাল হল। ধোনিকে (Dhoni) । রাস্তায় দেখতে পেয়ে সবাই সেলফি তোলার জন্য চেপে ধরলেন। কোনওক্রমে জনতার হাত থেকে ছাড়িয়ে আবার সুরসুর করে ঘরে ঢুকে বসলেন।

অন্যান্যবছর জন্মদিন (Birthday) বাড়িতেই পালন করে ধোনি। এবার ইচ্ছে হল স্ত্রী-পরিবারকে নিয়ে লন্ডনে থাকবেন। সেখানেই পালন করবেন জন্মদিন। জন্মদিনে ধোনি বাড়িতেই কেক কাটেন। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ভারতের খেলা দেখতে মাঠেও গিয়েছিলেন মাহি। দেখা গিয়েছিল ড্রেসিং রুমেও। প্রাক্তন সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ কাটান। খেলা দেখে বাড়ি ফিরে আসেন।

শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য রাস্তায় বেরিয়েছিলেন সিএসকে স্কিপার (CSK skipper) । ধোনিকে রাস্তায় দেখতে পেয়েই সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা (NRI) তাঁকে ছেঁকে ধরেন। আবদার করেন সেলফি তোলার। প্রথম দিকে তেমন আপত্তি করেননি। পরে দেখেন রাস্তায় তাকে ঘিরে ধরেছে একদঙ্গল মানুষ। হাওয়া যে খুব খারাপ সেটা বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি ধোনির। একজন-দুজনের সঙ্গে সেলফি তোলার পর উর্ধ্বশ্বাসে দে ছুট। জনতাও তাকে তাড়া করতে শুরু করে। লন্ডনের (London)  রাস্তায় হুলুস্থুলকাণ্ড। ঘরে ঢুকে দডা়ম করে দরজা বন্ধ করে দিলেন। সেই যে ঘরে ঢোকা, তারপর আর বাড়ির বাইরে যাওয়ার নাম-গন্ধ নেই। বারান্দা দিয়ে দেখেন নীচে দাড়িয়ে বেশ কয়েকজন। তারা সেলফি না তুলে যাবে না। বাধ্য হয়ে জানলা বন্ধ করে দেন ধোনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়