‘রক্ত আর …’, ভারত-পাক ম্যাচের বিরুদ্ধে সুর চড়ালেন পহেলগাঁওয়ে নিহত শুভম দ্বিবেদীর বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের খেলার বিরুদ্ধে এবার সুর চড়ালেন পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হাতে নিহত শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী। সন্ত্রাসীদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে যাতে সূর্যরা না খেলেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পুত্রহারা পিতা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ পর্যটক। তাদের মধ্যে ছিল কানপুরের মহারাজপুরের হাতিপুর এলাকার বাসিন্দা শুভম দ্বিবেদী। স্ত্রী ঐশ্বন্যার সঙ্গে পহেলগাঁওয়ের সুন্দর উপত্যকায় ছুটি কাটাতে গিয়েছিল। জঙ্গিদের হানার কিছু আগেই শুভম এবং ঐশ্বন্যা ম্যাগি এবং কফির জন্য অপেক্ষা করছিলেন। আবহাওয়া দারুন ছিল এবং দুজনের মুখেই হাসি ছিল। আচমকাই একজন অপরিচিত ব্যক্তি এসে শুভমকে জিজ্ঞাসা করে, “তুমি হিন্দু না মুসলিম?” প্রথমে ঐশ্বন্যা ভেবেছিলেন এটা একটা রসিকতা, কিন্তু তারপর ওই যুবক বলে, “তুমি যদি মুসলিম হও, তাহলে কলমা পাঠ কর।” শুভম যখনই উত্তর দিলেন যে তিনি হিন্দু, তখনই ওই জঙ্গি কিছু না বলে সরাসরি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শুভম। বিনা চিকি‍ৎসায় প্রাণ হারাতে হয়।

এদিন এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী বলেন, ‘২২ এপ্রিল পাকিস্তানিরা আমাদের দেশের ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। রক্ত ​​ও জল একসাথে বইতে পারে না। যেদিন থেকে আমি ভারত বনাম পাকিস্তান ম্যাচের কথা শুনেছি, সেদিন থেকেই শুধু আমি নই, পুরো দেশের মানুষ এর বিরোধিতা করে আসছে, বলছে যে পাকিস্তানের সাথে রাজনৈতিক বা ক্রীড়াক্ষেত্রে কোনও সম্পর্ক থাকা উচিত নয়। আমি এর বিরোধিতা করছি এবং জনসাধারণের অনুভূতির কথা মাথায় রেখে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ উল্লেখ্য আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইতে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। শুধু গ্রুপ লিগেই নয়, অঘটন না ঘটলে প্রতিযোগিতায় আরও দু’বার মুখোমুখি হতে পারেন সূর্যকুমার যাদব ও সলমান আলি আঘারা।

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের