চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইস্টবেঙ্গলের ওপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা

নিজস্ব প্রতিনিধি: আইএসএল (ISL) ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল (EAST BENGAL)। তার আগেই ২৬ জানুয়ারি লাল-হলুদের ওপর থেকে ট্রান্সফার নির্বাসন তুলে নিল ফিফা (FIFA)। ফলে আর কোনও বাধা থাকল না নতুন ফুটবলার সই করাতে।

ওমিদ সিংহ কাণ্ডের জেরেই নির্বাসনের খাঁড়া নেমে এসেছিল ইস্টবেঙ্গলের ওপরে। শ্রী সিমেন্টের বিনিয়োগ থাকার সময়ে ইস্টবেঙ্গল সই করিয়েছিল ইরান ফুটবলার ওমিদ সিংহকে। অভিযোগ, বাকি পড়েছিল সেই চুক্তির টাকা। ফুটবলারের অভিযোগের ভিত্তিতেই লাল-হলুদ দলের ওপরে নেমে এসেছিল কোপ। তবে সেই বকেয়া টাকা পেয়ে গিয়েছেন ফুটবলার। তা ফিফাকে ফুটবলার নিজেই জানিয়েছেন। এরপরেই তোলা হল নির্বাসন।

লাল- হলুদ দল ভেবেছে আরও বেশ কয়েকজন ফুটবলারকে সই করানোর কথা। সেই তালিকায় নাম রয়েছে জেক সার্ভিসের। তাঁদের দিয়েই নতুন করে লড়াই করতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ লক্ষ্য, এএফসি (AFC) কাপ। তাই দল সাজানোতে মন দিয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

দক্ষিণ আফ্রিকান নেটপ্রভাবীর ছবিতে লাইক বিরাটের, কে এই সুন্দরী?

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বইয়ের

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ