নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিল বেলজিয়াম। আপ্রাণ চেষ্টা করেও বিশ্বকাপের নকআউটে ওঠার স্বপ্ন সত্যি করতে পারল না নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল। পাশাপাশি ইরানের সঙ্গে ড্র করেও গ্রুপ রানার্স হয়ে নকআউটে চলে গেল মিশরও। ভাগ্য সঙ্গে ছিল না যুদ্ধবিধ্বস্ত ইরানের। সংযুক্ত সময়ে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

শুক্রবার  (২৬ জুন) কানাডার ভ্যাঙ্কুভারে ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ান বেলজিয়ামের লিয়ান্দ্রো ত্রোসার।  গোলের পরে নিউজিল্যান্ডের উপরে আরও চাপ বাড়ান বেলজিয়ানরা। তবে প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।   দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার মরিয়া চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু আগ্রাসী মেজাজের বেলজিয়ামের কাছে পাত্তাই পায়নি।  উল্টে ৫০ মিনিটে ফের নিউজিল্যান্ডের জালে বল পাঠান লিয়ান্দ্রো  ত্রোসার। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন কেভিন ডি ব্রুনাই। ৮৪ মিনিটে বেলজিয়ামের বল জড়িয়ে ব্যবধান কমান জাপানের এলিট জাস্ট। এর পরেই বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু গোল করে ব্যবধান ৪-১ করেন। সংযুক্ত সময়ের চার মিনিটে নিউজিল্যান্ডের জালে বল জড়ান অ্যালেক্সিস স্যালিমেকার্স।

অন্যদিকে, সিয়াটেলে মুখোমুখি হয়েছিল মিশর ও ইরান। নকআউটে যাওয়ার ছাড়পত্র পেতে ইরানের জয়ের দরকার ছিল। কিন্তু তা হয়নি। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় গ্রুপ রানার্স হয়ে নকআউটে পৌঁছে গিয়েছে মিশর। ইরানকে অপেক্ষা করতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফলের উপরে। এদিন ম্যাচের ৫ মিনিটে মিশরের মোহাম্মদ সালাহর শট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ পুরোপুরি প্রতিহত করতে পারেননি। বল চলে যায় সাবেলের কাছে। নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর চার মিনিট বাদে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ইরান। মেহদি তারেমিকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু তারেমির স্পট কিক ডান কোণে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক শোবেইর। ১৪ মিনিটে মোহাম্মাদির শট শোবেইর ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করে সমতা ফেরান রেজায়েইয়ান। 

দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’দলের। ৪৯ মিনিটে সালাহর পাস থেকে ট্রেজেগুয়েত গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুর্দান্ত সেভ করে দলের নিশ্চিত পতন রোধ করেন ইরানের গোলরক্ষক বেইরানভান্দ। ৮৯তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোল লক্ষ্য করে হেড করেছিলেন তারেমি। তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। সংযুক্ত সময়ের তিন মিনিটে ইরানের খালিজাদেহ বল জালে পাঠালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোল বাতিল হয়। ৯৭ মিনিটে এজাতোল্লাহির শট আবারও গোলবারে লেগে ফেরে।

 

 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক