ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি: জার্মানদের জাত্যাভিমান প্রবল। ছোট্ট দ্বীপ রাষ্ট্র কুরাসাওয়ের হয়ে জার্মান জালে বল জড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন লিভানো কোমেনেনসিয়া। আর তাতেই যেন আঁতে প্রবল আঘাত হানল। খোঁচা খাওয়া বাঘের মতো জেগে উঠে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিলেন জামাল মুসিয়ালা-নাথানিয়াল ব্রাউনরা। রবিবার (১৪ জুন) রাতে প্রতিপক্ষকে ৭-১ গোলে উড়িয়ে দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে ১২ বছর আগে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর স্মৃতি ফিরিয়ে আনলেন নাগেলসম্যানের শিষ্যরা।

হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা শুরু থেকেই শারীরিক শক্তি ও দ্রুত পাসিং ফুটবলের মাধ্যমে অখ্যাত প্রতিপক্ষ কুরাসাওকে চাপে ফেলে। তৃতীয় মিনিটেই নাথানিয়েল ব্রাউন বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। ছয় মিনিটের মাথায় কুরাসাওয়ের রক্ষণ ভাঙতে সফল হন নাগেলসম্যানের ছেলেরা। লিভারপুল তারকা ফ্লোরিয়ান ভির্ৎজ দারুণ এক ছোট পাস বাড়িয়ে দেন ফেলিক্স এনমেচার উদ্দেশে। সুযোগ বুঝে প্রথম ছোঁয়াতেই ডান কোণে নিখুঁত কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক এলোই রুম বল ঠেকানোর কোনও সুযোগই পাননি। জার্মানির আক্রমণে যখন দিশেহারা কুরাসাওয়ের রক্ষণের খেলোয়াড়রা, তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটে। ২১ মিনিটেই কুরাসাওয়ের জার্গেন লোকাডিয়ার প্রথম শট জার্মান ডিফেন্ডারদের বাধায় আটকে যায়। তবে ফিরতি বলে নিয়ন্ত্রণ নেন লিভানো কোমেনেনসিয়া। বক্সের ভেতর থেকে তার বাঁ পায়ের শট জশুয়া কিমিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। ওই গোল হজম করার পরেই খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে জার্মানরা। ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফেলে দেন কুরাসাওয়ের এক খেলোয়াড়। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন জার্মান ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ। ৩–১ গোলে এগিয়ে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের গোলের জন্য ঝাঁপায় নাগেলসম্যানের শিষ্যরা। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।  ৪৭ মিনিটের মাথায় জশুয়া কিমিচের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৪-১ করেন জামাল মুসিয়ালা। পর পর গোল হজম করে হতোদ্যম হয়ে পড়েন কুরাসাওয়ের খেলোয়াড়রা। সেই সুযোগে ৬৮ মিনিটে নাথানিয়াল ব্রাউন ফের কুরাসাওয়ের জালে বল জড়ান। তার ১০ মিনিটের মাথায় ৭৮ মিনিটে গোল করে জার্মানিকে ৬-১ ব্যবধানে এগিয়ে দেন ডেনিজ উনদাভ। ৮৮ মিনিটে দলের হয়ে সপ্তম ও নিজের দ্বিতীয় গোল করেন কাই হ্যাভার্টজ।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়