ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনাল শেষে বিশ্বকাপজয়ীরা বিশেষ সম্মান হিসেবে পাবেন চ্যাম্পিয়নশিপ আটিং। বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফ সহ ৩০ জনকে দেওয়া হবে ওই চ্যাম্পিয়নশিপ রিং।

বিশ্বকাপ বিজয়ীরা এতদিন জয়ের জন্য পেতেন সোনালি ট্রফি ও স্বর্ণপদক। এবার ট্রফি ও পদকের পাশাপাশি গৌরবের প্রতীক হিসেবে বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তরফে জানানো হয়েছে, ‘মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং বা আংটি তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১ হাজার ৯৯৬টি সমর্থকদের জন্য বিক্রি করা হবে। ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী। প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং আলাদা সিরিয়াল নম্বর। মালিকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এই রিং এবং সঙ্গে থাকবে বিশেষ শংসাপত্র।’

অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের আগেই বিড়ম্বনায় পড়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল লিওনেল মেসিদের। তবে বজ্রঝড়ের কারণে বিমান চলাচলে সমস্যা তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে রওনা হতে পারেননি আর্জেন্টিনার ফুটবলাররা। বেশ কয়েক ঘন্টা দেরি করে মধ্যরাতে নিউজার্সি বিমানবন্দরে পৌঁছায় তাঁরা। ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, বিশ্রাম ও কৌশল ঠিক করার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। ঝড়ের কারণে আর্জেন্টিনার যাত্রা পিছিয়ে যাওয়ায় সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে।

 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান