ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপ খেলবে বিশ্বের মাত্র সাত দেশ, কারা তারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বসতে চলেছে বিশ্বকাপ ফুটবল ও টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। গতকাল শুক্রবারই (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে হয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ফুটবলের ড্র। কোন দল কোন গ্রুপে পড়ছে তা স্থির হয়ে গিয়েছে। কিন্তু জানেন কি বিশ্বের মাত্র সাতটি দেশ আগামী বছর ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপে খেলছে? কি গোলকধাঁধার মতো লাগছে? আজ্ঞে না, ঠিকই শুনেছেন।

বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেট খেলার যোগ্যতা অর্জনকারী সাতটি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই সংখ্যা বাড়তেও পারে। কেননা, বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত ৪২টি দল ছাড়পত্র পেয়েছে। আরও ছয়টি দল জায়গা করে নেবে। আর সেই লড়াইতে রয়েছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা। প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে ইতালি। আয়ারল্যান্ডও আছে বিশ্বকাপে। জ্যামাইকা সরাসরি ক্রিকেট বিশ্বকাপে নেই, তবে তাদের প্রতিনিধি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। মানে এই তিন দল ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করলে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা বাড়বে।

বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আরও আছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’–জয়ী দল। আর ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘ডি’ গ্রুপে, সেখানে তারা খেলবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে।

কানাডা ফুটবল বিশ্বকাপে আছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’–জয়ী দল। ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো ‘ডি’ গ্রুপে রয়েছে। ফুটবল বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের খেলতে হবে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’–জয়ী দলের বিপক্ষে। আর ক্রিকেট বিশ্বকাপে তারা পড়েছে ‘এ’ গ্রুপে, সেখানে খেলতে হবে ভারত, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

আমেরিকার মতো ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়াও ‘ডি’ গ্রুপে খেলবে। ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া পড়েছে ‘বি’ গ্রুপে, সেখানে তাদের খেলতে হবে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে। ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস পড়েছে ‘এফ’ গ্রুপে। আর ক্রিকেট বিশ্বকাপে ‘এ’ গ্রুপে। ফুটবল বিশ্বকাপে তাদের খেলতে হবে জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’–জয়ী দলের বিপক্ষে। ক্রিকেট বিশ্বকাপে নিজেদের গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ফুটবল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও ইরান। ক্রিকেট বিশ্বকাপে তারা আছে ‘ডি’ গ্রুপে, খেলবে দক্ষিণ আফ্রিকা,আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড খেলবে ‘এল’ গ্রুপে। ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে খেলবে ইংলিশরা। ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড আছে ‘সি’ গ্রুপে, তাদের খেলতে হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সঙ্গে।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ