ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে যেতে মরিয়া জাপান

দুই শক্তিশালী দেশকে হারিয়ে জায়ান্ট কিলারের সম্মান পাচ্ছে সামুরাই ব্লুরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপ শুরুর আগে কোনও ফুটবল পণ্লিত যা কল্পনাও করতে পারেনি সামুরাই ব্লুরা তা করে দেখিয়েছে। দুই বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানি আর স্পেনকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান। আজ রাতে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল অর্থা‍ৎ শেষ আটের টিকিট নিশ্চিত করতে চায় সূর্যোদয়ের দেশের ফুটবলাররা। যদিও কাজটা খুব একটা সহজ হবে না বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

আলি জানিয়ুব স্টেডিয়ামে আজ সোমবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে জাপান ও ক্রোয়েশিয়া। দুই শক্তিশালী দেশকে হারিয়ে জায়ান্ট কিলারের সম্মান পাচ্ছে সামুরাই ব্লুরা। হাজিমে মরিয়াসুরের ছেলেরা নতুন ইতিহাস লিখেছে। আজ রাতে আরও এক ইতিহাস লিখতে চাইছে। দুই বিশ্ব চ্যাম্পিয়ানকে হারানোর পরে আত্মবিশ্বাস তুঙ্গে রিতসু দোয়ান, তাকুমা আসানো, তাকেফুসা কুবোদের। শেষ দুই ম্যাচে দুরন্ত ছন্দে থাকা হিডেমাসা মরিতা, ইউতো নাগাতোমোদেরও দিকে আজ চেয়ে থাকবেন জাপান সমর্থকরা। সামুরাইব্লুদের শক্তি কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়েল করা। যেটা স্পেন ম্যাচে দারুণভাবেই করে দেখিয়েছে। আজ সেই ভাবে জ্বলে উঠলে শেষ আটে ওঠা জাপানের জন্য কঠিন কিছু নয়।

অন্যদিকে গত বছর রানার্স হলেও চলতি বিশ্বকাপে নিজেদের নামের প্রতি খুব একটা সুনাম করতে পারেননি লুকা মদ্রিচরা। অনেকটা বরাতজোরে শেষ ষোলোয় ঠাঁই পেয়েছে। যদিও মরণ-বাঁচন ম্যাচে গতবারের রানার্স আপ দলকে অন্য ভূমিকায় দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি হল রক্ষণভাগ। গ্রুপ লিগের তিন ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে জল্গাতকো দালিচের ছেলেরা।  

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির