নাইট শিবিরে যোগ দিলেন ফিঞ্চ, মিটতে পারে ওপেনারের সমস্যা

শনিবারই  হল তাঁর কোয়ারেন্টাইন পর্বের শেষ দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হয়তো মিটে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের ওপেনারের সমস্যাটা। পাক সফর শেষ করে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন অজি অধিনায়ক। শনিবারই  হল তাঁর কোয়ারেন্টাইন পর্বের শেষ দিন। তাই রবিবাসরীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যেতে পারে। ওপেনে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে সঙ্গী হিসেবে নামতে পারেন ফিঞ্চ। তবে কোনওরকম প্রস্তুতি ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে নাইট টিম ম্যানেজমেন্ট মাঠে নামাতে রাজি হবেন কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়।

এখনও পর্যন্ত সেইভাবে সফল নয় কলকাতার ওপেনিং জুটি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর রানে ফেরাটা অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে নীতিশ রানা এবং শ্রেয়স আইয়ারের ফর্ম বেশ চিন্তায় রেখেছে দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। ৫ এবং ৬ নম্বরে ব্যাট করতে আসা ক্রিকেটাররা রান পেয়ে যাচ্ছে বলে বারংবার ঢাকা পড়ে যাচ্ছে উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা। তাই এবার পরিবর্তের জন্যও চিন্তাভাবনা করছে কেকেআর শিবির। 

ফিঞ্চ যদি ওপেনে আসেন তাহলে রাহানে মিডল অর্ডার হিসেবে খেলবেন। আর সেক্ষেত্রে দলের বাইরে যেতে হতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্যাম বিলিংসকে। তাঁর পরিবর্তে দলে ঢুকতে পারেন শেলডন জ্যাকসন। তবে দিল্লির বিপক্ষে ফিঞ্চের খেলা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। যার ফলে রবিবারের ম্যাচে পরিবর্তনের সম্ভাবনাও কম। কিন্তু ১৫ এপ্রিল অজি অধিনায়ক যে মাঠে নামবেন সেটা বলাই যায়। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার