জেনে নিন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের আর্থিক পুরস্কার মূল্যের পরিমান কত

 আগামী শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার এই লড়াইতে এবার প্রতিশোধ তুলতে মরিয়া হয়ে রয়েছে অল রেডসরা। কারণ, ২০১৮ সালের ফাইনালে রিয়ালের কাছে হারতে হয়েছিল ইপিএলের এই খ্যাতনামা ক্লাবটিকে। এবার তার প্রতিশোধ নিকতে মরিয়া হয়ে রয়েছে লিভারপুল। তবে মাঠে নামার আগেই রিয়ালের কাছে একটা লড়াই হেরে বসে রয়েছে যুরগেন ক্লপের শিষ্যরা। সেটা হল আর্থিক পুরস্কার। হ্যাঁ, আসন্ন ফাইনালে যদি রিয়াল মাদ্রিদ হেরেও যায় তাহলে লিভারপুলে থেকে বেশি আর্থিক পুরস্কার মূল্য পাবে। আর চ্যাম্পিয়ন হলে তো এমনিই রিয়াল বেশি পরিমান অর্থ পাবে।

জানা গিয়েছে, এই ইউরোপ সেরার প্রতিযোগিতায় জিতলে ১০২ মিলিয়ন পাউন্ড পাবে লস ব্ল্যাঙ্কোসরা। ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় ১০০০ কোটি টাকা। লিভারপুল জিতলে পাবে ৯১১ কোটি টাকা। আর রিয়াল যদি হেরেও যায় তাহলে পাবে ৯৬০ কোটি টাকা। যার পরিমান লিভারপুলের থেকে ৪৯ কোটি বেশি। কিন্তু কেন? এই প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক। 

আসলে শেষ ১০ বছরে রিয়াল মোট ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তার মধ্যে আবার পরপর তিনটি। আর লিভারপুল গত ৪ বছরে মোট তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। আর জিতেছে মাত্র একটি। তাই স্বাভাবিকভাবেই পারফরম্যান্সের দিক থেকে তারা রিয়ালের থেকে অনেকটাই পিছিয়ে। আর চ্যাম্পিয়ন্স লিগের আর্থিক পুরস্কারের ক্ষেত্রে এই বিষয়টা দেখা হয়। আর এগিয়ে থাকার জন্যই রিয়াল বেশি অর্থ পুরস্কার পাবে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ