এশিয়া কাপের মেগা মহারণ: রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে যে ৫টি দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব

ভারত-পাকিস্তানের দলে মারকুটে ব্যাটিংয়ের জন্য অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদির লড়াই দেখা যেতে পারে। কয়েক বছর আগেই ভারতের টি-টোয়েন্টি দলে প্রবেশ করেছেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। সময় পেরিয়েছে এক বছর তিন মাস। অবশেষে ১৪ এপ্রিল রবিবার, এশিয়া কাপের ম্যাচে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সুতরাং এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে টি-টোয়েন্টি সাক্ষাতের পর শুধু দুই দল নয়, দুই দেশের সম্পর্কেও অনেক বদল হয়েছে। কেননা, ভারতের হয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি খেলছেন না। তারা অবসর নিয়েছেন টেস্ট, টি টোয়েন্টি ম্যাচে। তেমনই পাকিস্তানেও দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানেরা। ফলে রবিবার দুই দলের মধ্যে অনেক নতুন মুখকে দেখা যাবে। পাশাপাশি পুরনোরাও থাকবেন। সুতরাং লড়াই একেবারে জমে যাবে।

ভারত-পাকিস্তানের দলে মারকুটে ব্যাটিংয়ের জন্য অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদির লড়াই দেখা যেতে পারে। কয়েক বছর আগেই ভারতের টি-টোয়েন্টি দলে প্রবেশ করেছেন অভিষেক। মারকুটে ব্যাটিংয়ের জন্য দলের আস্থা তিনি। আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচেও তাঁর পারফরম্যান্স দেখার মতো ছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম নামছেন তিনি। তাও আবার ম্যাচের শুরুতেই। আর মাঠে নেমেই শাহিন আফ্রিদিকে প্রথম সামলাতে হবে তাঁকে। যিনি পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ বোলার। রোহিত-বিরাটেরাও তার বলিং ভয় পেতেন। সুতরাং আগামিকাল ম্যাচে শাহিনের ফাস্ট বোলিং সামলানোর ক্ষমতা রাখতে হবে অভিষেককে। অন্যদিকে সূর্যকুমার যাদবকেও পাকিস্তানি বোলার সুফিয়ান মুকিমকে সামলাতে হবে। মুকিম মাত্র ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। তাতেই তিনি বাঁ হাতি লেগ স্পিন বোলিং সমীহ আদায় করেছে। ফলে ম্যাচে তিন নম্বরে সূর্যযাদব নামলে মুকিমের বোলিং থেকে সাবধানে থাকতে হবে ভারতীয় অধিনায়ককে।

এদিকে এশিয়া কাপে ভারতীয় দলের এক নম্বর বোলার বুমরাহ। গুরুত্বপূর্ণ সময়ে আউট করতে এমনিতেই তাঁর জুড়ি মেলা ভার। তাই পাকিস্তান ম্যাচে তাঁর প্রধান কাজ হবে ওপেনার সাইম আয়ুবকে আউট করা। ওদিকে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার ফখর জমান। পাশাপাশি তিনি স্পিনও খারাপ খেলেন না। তবে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিং তাঁকে সামলাতে হবে। বরুণের বলে বৈচিত্র এতটাই বেশি যে আগে থেকে অনুমান করা যায় না তার পরের বলটা কেমন হবে। অন্যদিকে ওমান ম্যাচে মহম্মদ হ্যারিসের ইনিংস নজর কেড়েছে। টি-টোয়েন্টিতেও দলের অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি। তবে রবিবারের ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করুক বা পরে, হ্যারিসকে মাঠ থেকে দ্রুত ফেরানোর লক্ষ্য রাখবে ভারত। সেক্ষেত্রে কুলদীপ যাদবের আঙুলের হালকা মোচড়ই যথেষ্ঠ হ্যারিসকে সাজঘরে ফেরাতে পাঠানোর।

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১