ফিরে দেখা ২০২১

দেখতে-দেখতে কেটে গেল আরও একটা বছর।

Share:

দেখতে-দেখতে কেটে গেল আরও একটা বছর। নানারকম ভালো-মন্দ নিয়েই ২০২১ সালকে বিদায় জানালাম আমরা। সেই সঙ্গে আগামীর প্রতি শুভকামনা করে স্বাগত জানালাম ২০২২ সালকে।

২০২১-এর ক্রীড়াজগতে ঘটে গিয়েছে অনেক ধরনের রোমাঞ্চকর ঘটনা। বছরের শুরুতেই ব্রিসবেনের গাব্বাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় করে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক বিরাট কোহলি-সহ একাধিক প্রথমসারির ক্রিকেটাররা চোটের জন্য বাইরে থাকলেও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া। হ্যাঁ, সেই গাব্বায় যেখানে ১৯৮৮ সালের পর আর কোনওদিনও টেস্ট ম্যাচে হারেনি অজিরা। এই জয় সর্বদাই ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে।

এরপর শুরু হয় আইপিএল। ২০২১ সালের এপ্রিল মাসে ভারতের মাটিতে বসেছিল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর। তবে করোনার জন্য মাঝপথেই বন্ধ করে দিতে হয়। তবে সেপ্টেম্বর মাসে ফের শুরু হয় আইপিএলের বাকি অংশ। তবে সুরক্ষার কথা মাথায় রেখে এবার আরব আমিরশাহির মাটিতে বসে টি-২০ টুর্নামেন্টটির আসর। সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় ভারতের ঘরোযা ক্রিকেটের আসরটি। সবাইকে চমকে দিয়ে তৃতীয়বার ফাইনালে ওঠে কলকাতা নাইট রাইডার্স। তবে চেন্নাইয়ের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

তারপর টি-২০ বিশ্বকাপে ফেভারিট ধরা হলেও পুরোপুরি মুখ থুবড়ে পড়ে ভারত। বিশ্বকাপের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে লজ্জার হার হারতে হয় তাদের। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেন কোহলিরা। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

ফুটবল জগতেও ঘটে যায় দু’টি দুর্দান্ত ঘটনা। বছরের মাঝ পথে শুরু হয় ইউরো কাপ এবং কোপা আমেরিকা। ইউরোতে অপরাজিত থেকে ইংল্যান্ডের ঘরের মাঠেই তাদের টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। অন্যদিকে, কোপাতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফাইনালে ১-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন আর্জেন্টিনা। যার ফলে প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি জেতার স্বাদ পান লিওনেল মেসি।

আর ২০২১ সালের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা যেটা সেটা হল টোকিও অলিম্পিক। যেখানে মোট ৭টি (এখনও পর্যন্ত সর্বাধিক) পদক জেতে ভারত। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর মঞ্চে দীর্ঘ ১২১ বছর পর ট্রাক অ্যান্ড ফিল্ডে মেডেল জয়ের স্বাদ পায় ভারত। জ্যাভলিনে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দেন নীরজ চোপড়া। আর পাশাপাশি খরা কাটায় ভারতীয় হকি দলও। দীর্ঘ ৪১ বছর তথা তিন যুগেরও বেশি সময় পর অলিম্পিকে হকিতে পদক জয় করে টিম ইন্ডিয়া। অল্পের জন্য রুপো হাতছাড়া হয় মনপ্রীত, শ্রীজেশদের। তবে ব্রোঞ্জের ম্যাচে জার্মানিকে ৫-৪ ব্যবধানে উড়িয়ে দেয় তারা।  

বছরের শেষে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের পদে বসেন রাহুল দ্রাবিড়।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার