ম্যাচ গড়াপেটার দায়ে কেনিয়ার ১৪ ফুটবলার ও ২ কোচ সাসপেন্ড

শুক্রবার কেনিয়ার ফুটবল সংস্থা ফুটবল কেনিয়া ফেডারেশন (FKF) দল থেকে ১৬ জনকে সাসপেন্ড করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে ১৪ জন ফুটবলার (Player) ও ২ জন কোচকে (Coach) সাসপেন্ড (Suspend) করল কেনিয়ার ফুটবল সংস্থা। শুক্রবার কেনিয়ার ফুটবল সংস্থা ফুটবল কেনিয়া ফেডারেশন (Football Kenya Federation-FKF) দল থেকে ১৬ জনকে সাসপেন্ড করে।

জানা গিয়েছে, শুক্রবার সাসপেন্ড হওয়া ফুটবলারদের মধ্যে রয়েছেন কেনিয়ার জু কেরিচো ফুটবল ক্লাবের (Zoo Kericho FC) ৬ জন প্লেয়ার। যে ৬ জন এর আগে কেনিয়ান প্রিমিয়ার লিগ থেকে ২০২১ সালে সাসপেন্ড হয়েছিলেন ম্যাচ গড়াপেটার দায়ে। দোষ প্রমাণ হওয়ায় ফিফার ইন্টিগ্রিটি ইউনিট তাঁদেরকে সেই সময় বহিস্কার করেছিল। ফুটবল কেনিয়া ফেডারেশন (FKF) এর তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে বিষয়টির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা সাসপেন্ড থাকবেন। ফুটবল সংস্থাটি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘ফুটবল কেনিয়া ফেডারেশন গোপন সূত্রে খবর পেয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন খেলোয়াড় এবং কর্মকর্তারা ম্যাচ গড়াপেটার কার্যকলাপের সঙ্গে জড়িত।’

ফুটবল কেনিয়া ফেডারেশন তাদের সমস্ত (FKF) সদস্যকে সাসপেন্ড হওয়া ১৪ খেলোয়াড় এবং ২ কোচের সঙ্গে খেলাধুলা সংক্রান্ত যোগাযোগ না রাখার পরামর্শ দিয়েছে। যতদিন ১৬ জনের উপর সাসপেনশন থাকবে ততদিন এই নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, ম্যাচ গড়াপেটায় ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ এর অভিযোগে চার ফুটবলারকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। তাদের মধ্যে এক জনকে আজীবন নিষিদ্ধ করেছিল ফিফা। এর পর কেনিয়ার পাঁচজন রেফারিকেও একই কারণে বরখাস্ত করা হয়। প্রসঙ্গত গত বছর ফেব্রুয়ারি মাসে ফিফা কেনিয়া ফুটবল টিমকে সাসপেন্ড করেছিল। নভেম্বর মাসে ফিফা সেই সাসপেনশন তুলে নিলে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় আবার ফিরে আসে কেনিয়া। ওয়াকিবহাল মহল মনে করছে, যাতে আগামীতে আবার ফিফার শাস্তির মুখে পড়তে না হয় কেনিয়াকে, তাই দেশের ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নিল ফুটবল কেনিয়া ফেডারেশন (FKF)।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম