ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে উত্তেজনা নতুন কিছু নয়। তবে কখনও কখনও সেই উত্তেজনা এমন জায়গায় পৌঁছে যায়, যখন খেলা ভুলে খেলোয়াড়রা জড়িয়ে পড়েন মারামারিতে। তখন মাঠ যেন ফুটবল ম্যাচের বদলে রণক্ষেত্রে পরিণত হয়। সম্প্রতি ব্রাজিলের এক ম্যাচে ঠিক এমনই ঘটনা ঘটেছে, যেখানে এক ম্যাচে রেফারিকে ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখাতে হয়েছে।

ঘটনাটি ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রুজেইরো এবং আতলেতিকো মিনেইরো। খেলায় উত্তেজনা বাড়তে বাড়তে এক সময় তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রেফারি ম্যাথিয়াস দেলগাদো কানদানকান মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এর মধ্যে ক্রুজেইরোর ১২ জন এবং আতলেতিকো মিনেইরোর ১১ জন ফুটবলার লাল কার্ড দেখেন। খেলা চলাকালীনই ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ান এবং গোলরক্ষক এভারসনকে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচ শেষ হওয়ার পর বাকি ২১ জনকে লাল কার্ড দেখানো হয়। রেফারির অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, মোট ২৩ জন খেলোয়াড় শাস্তি পান।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

ব্রাজিলের সিনিয়র ফুটবলের ইতিহাসে এক ম্যাচে এত বেশি লাল কার্ড দেখানোর ঘটনা এই প্রথম। এর আগে ১৯৫৪ সালে রিও-সাও পাওলো টুর্নামেন্টে বোতাফোগো ও পর্তুগিজার ম্যাচে ২২ জন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। প্রায় ৭২ বছর আগের সেই রেকর্ড ভেঙে দেয় ক্রুজেইরো-আতলেতিকো ম্যাচ। তবে বিশ্ব ফুটবলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর ঘটনা আরও অবিশ্বাস্য। সেই রেকর্ড রয়েছে আর্জেন্টিনার ফুটবলে, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আতলেতিকো ক্লেপোল এবং ভিক্টোরিয়ানো অ্যারেনাস। সেই ম্যাচে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে মোট ৩৬ জনকে লাল কার্ড দেখান রেফারি দামিয়ান রুবিনো। এই ৩৬ জনের মধ্যে ২২ জন ছিলেন দুই দলের প্রথম একাদশের ফুটবলার। বাকি ১৪ জন ছিলেন বদলি খেলোয়াড় ও কোচিং স্টাফ।

সেদিন ম্যাচে স্বাগতিক আতলেতিকো ক্লেপোেল ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের মাঝেই ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ফুটবলার রদ্রিগো সানচেজ প্রতিপক্ষের খেলোয়াড় জনাথন লেদেসমার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই ব্যক্তিগত সংঘাত মুহূর্তের মধ্যেই বড় আকারের মারামারিতে রূপ নেয়। দুই দলের মূল একাদশ, বদলি খেলোয়াড় এমনকি কোচিং স্টাফরাও এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেফারি পুরো ঘটনাকে ‘মাস ফাইট’ হিসেবে চিহ্নিত করে দুই দলের সংশ্লিষ্ট সবাইকে লাল কার্ড দেখান।

এই ঘটনার পর তীব্র বিতর্ক শুরু হয়। আতলেতিকোর কোচ সের্হিও মিচেইলি রেফারির সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি ছিল, অনেক খেলোয়াড় আসলে মারামারি থামানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে ভিক্টোরিয়ানো ক্লাবের সভাপতি ডোমিঙ্গো সাগনাগা অভিযোগ করেন, পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে উঠেছিল তখন রেফারি কার্যত নিজেকে আড়ালে রেখেছিলেন।

এই ঘটনার ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে দুই দলই প্রায় খেলোয়াড়শূন্য হয়ে পড়ার পরিস্থিতিতে পড়ে। কয়েক দিন পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে শুনানির সময় অদ্ভুত এক দৃশ্য দেখা যায়। দুই দলের ৩০ জনেরও বেশি খেলোয়াড় সেখানে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

ক্লাব দুটির পক্ষ থেকে দাবি করা হয়, রেফারির রিপোর্টে প্রকৃত হামলাকারী এবং সংঘর্ষ থামাতে এগিয়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। আতলেতিকো ক্লাব ম্যাচের ভিডিও ফুটেজসহ একটি ডিভিডিও ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করে। শেষ পর্যন্ত ভিডিও প্রমাণ খতিয়ে দেখে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয়, রেফারির প্রাথমিক রিপোর্ট পুরোপুরি সঠিক ছিল না। ফলে অভিযুক্ত ৩৬ জনের মধ্যে মাত্র ৭ জনকে শাস্তি দেওয়া হয় এবং বাকি খেলোয়াড়দের শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়।

সংঘর্ষের সূত্রপাত ঘটানোয় সবচেয়ে বড় শাস্তি পান ভিক্টোরিয়ানো অ্যারেনাসের ফুটবলার রদ্রিগো সানচেজ। তাঁকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া ভিক্টোরিয়ানোর মাতিয়াস পারদো, মাতিয়াস লাপোর্তে এবং ক্লদিও লেইভা শাস্তি পান। আতলেতিকো ক্লেপোলের হয়ে শাস্তি পান নিকোলাস আরান্দা, আদ্রিয়ান কারদোজা ও অ্যালান কাস্ত্রো। ফুটবল মাঠে উত্তেজনা থাকবেই, কিন্তু সেই উত্তেজনা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন খেলার সৌন্দর্য হারিয়ে যায়, এই ঘটনাই যেন তার বড় উদাহরণ।

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা