আশা ভঙ্গ মেক্সিকোর, সেমিফাইনালে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। ফলে তারা এখন সেমিফাইনালে। চিলির সান্তিয়াগোয় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ও মেক্সিকোর কোয়ার্টার ফাইনালের ম্যাচ নানা কারণে চর্চায় রয়ে যাবে। এই ম্যাচটিতে ফাউল এবং হলুদ কার্ড দর্শন হয়েছে অগুনতিবার। এমনকি দু’জন খেলোয়ারকে দেখতে হয়েছে লাল কার্ড। ২০০৭ সালের পর এই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল আর্জেন্টিনা। প্রতি দু’বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চলতি বছরে টুর্নামেন্টের শেষ সাত আসরের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে ভাল খেলেছে কোয়ার্টার ফাইনালেই। সান্তিয়াগোর জুলিও মার্টিনেস  প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা দুটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে।

ম্যাচের ন’মিনিটের মাথায় মেক্সিকান গোলকিপার ছোট একটি ভুল করেন। সেই ভুলকেই কাজে লাগান মাহের কারিজো। সুযোগে বল পেয়ে দলকে এগিয়ে নিয়ে যান মাহের কারিযো। বছর ১৯ এর এই সেন্টার ফরওয়ার্ডের টুর্নামেন্টে তৃতীয় গোল এটি। ম্যাচের ৫৬ মিনিটের মাথায় আবার গোল পায় আর্জেন্টিনা। মাঠে বদলি হয়ে নামা মাতেও সিলভেত্তি এরপর খেলেন দ্বিতীয় শট। ফলে আর্জেন্টিনার স্কোরলাইন হয় ২-০। মাতেও সিলভেত্তি মূলত ইন্টার মায়ামিতে খেলেন, তিনি একজন উইঙ্গার। যুব বিশ্বকাপে দ্বিতীয় গোল এটি তাঁর। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান বজায় রেখে সদর্পে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেক্সিকো হয়তো এই টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। তবে মাঠ ছাড়ার আগে দুই দলেরই শরীরী ভাষা ছিল যথেষ্ট আক্রমণাত্মক। পুরো ম্যাচে মোট ৩৭ টি ফাউল হয়েছে। এর মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা, ১৭টি করেছে মেক্সিকো। সবচেয়ে বেশি কার্ড দেখেছে মেক্সিকো। এই দলকে সাতটি হলুদ কার্ড এবং দুটি লাল কার্ড দেখানো হয়েছে।  ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা এক্সট্রা টাইমের দু মিনিটের মাথায় দিয়েগো ওচোয়া লাল কার্ড দেখেন। ৭ মিনিটে তাহিয়েল জিমেনেজ লাল কার্ড পান। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সিলভেটটির গলা চেপে ধরার। এবার ফাইনালে ওঠা লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা। তাকে লড়তে হবে কলম্বিয়ার বিরুদ্ধে। কলম্বিয়া অন্য কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে স্পেনকে পরাজিত করেছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক