লাল কার্ড দেখার পরে দুই ম্যাচে নির্বাসিত বার্সা কোচ জাভি

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না বার্সেলোনার কোচ জাভি হার্নান্ডেজের। লা লিগার প্রথম ম্যাচে হেতাফের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল বার্সা। ওই ম্যাচে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেওয়ার কারণে ম্যাচের ৭০ মিনিটে লাল কার্ড দেখে ডাগ আউট ছাড়তে বাধ্য হয়েছিলেন জাভি হার্নান্ডেজ। এবার অশোভন আচরণের জন্য বার্সা কোচকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে বার্সার ব্রাজিলীয় স্ট্রাইকার রাফিনিয়াকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

 গত শনিবার লা লিগার প্রথম ম্যাচে রেফারি সিজার সোতোর সিদ্ধান্তে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল জাভি হার্নান্ডেজকে। বেশ কয়েকবার উত্তেজিতভাবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। উত্তেজনার বশে ডাগ আউট ছেড়ে বেরিয়ে সাইড লাইন পেরিয়ে মাঠেও ঢুকে পড়েন। ওই আচরণের জন্য রেফারি বেশ কয়েকবার বার্সা কোচকে সতর্ক করেন। শেষ পর্যন্ত ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান খেলোয়াড় আবদে এজ্জালজুলিকে হেতাফের এক খেলোয়াড় ফাউল করার পরেই সহকারী রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জাভি। রেফারি এসে লাল কার্ড দেখান বার্সা কোচকে। ফলে ডাগআউট ছাড়তে হয় তাঁকে। বক্সে বসেই ম্যাচ দেখেন।

ম্যাচ শেষের পরেই রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন জাভি ফার্নান্ডেজ। ক্ষুব্ধ কণ্ঠে বলেছিলেন, ‘আমাদের ইচ্ছা করে জিততে দেওয়া হয়নি। হারানোর চেষ্টা করেছেন রেফারি। আজ মাঠে যা ঘটেছে তা লজ্জাজনক। আমাদের চুপ করে সব কিছু মেনে নেওয়ার সময় শেষ হয়েছে।’ দুই ম্যাচে নিষিদ্ধ হওয়ার ফলে কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার ডাগআউটে তাকছেন না জাভি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের