Copa America 2024: কানাডার সঙ্গে ঘাম ঝরিয়ে জিতল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই কোপা আমেরিকা অভিযান শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন আ্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে দুর্বল প্রতিপক্ষ কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। তবে সহজে জয় আসেনি। রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হয়েছে কাতার বিশ্বকাপ জয়ীদের।

ম্যাচের প্রথম মিনিট থেকেই জয়ের জন্য ঝাঁপান মেসিরা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে গিয়ে কানাডার রক্ষণ ভাগের খেলোয়াড়দের ত্রস্ত করে রাখেন। পাঁচ মিনিটের মাথায় আর্জেন্টিনার লিওনার্দো পারেদেসের জোরালো শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। ১০ মিনিটে ডি বক্সের ভিতরে মেসি কানাডার গোলরক্ষককে একা পেয়েছিলেন। তাঁকে পরাস্ত করে শটও নেন। কিন্তু সেই শট পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়। এর পরে পাল্টা আক্রমণ শানাতে শুরু করে কানাডাও। টাজন বুকাননের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটের মাথায় গোলের দারুন সুযোগ পেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। রদ্রিগো ডি পলের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টার দারুন হেডে কানাডার গোলে বল জড়ানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সেই শট প্রতিহত করেন কানাডার গোলরক্ষক। প্রথমার্ধের শেষ লগ্নে কানাডার ইউসতাকিওর হেড রুখে দিয়ে নিশ্চিত পতন রোধ করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কানাডার উপরে চাপ বাড়াতে থাকেন মেসিরা। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বিশ্বজয়ীদের। ৪৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে পাওয়া বলে ডান পায়ে জোরালো শট নিয়ে জাল কাঁপান জুলিয়ান আলভারেজ। ১-০ গোলে পিছিয়ে পড়ার পরেই তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে শুরু করে কানাডা। কিন্তু গোল মুখ খুলতে পারেননি বুকাননরা। ৬৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর শট কানাডার এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়। ৬৭ মিনিটে কানাডার জোনাথন ডেভিডের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯ মিনিটে  গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন মেসি। ৮২ মিনিটে মেসির ক্রস থেকে গোলরক্ষককে একা পেয়েও ওটামেন্ডি হেড করেন বাইরে। অবশেষে ৮৮ মিনিটে মেসির ক্রস থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে