Copa America: মার্তিনিজের হাত ধরে সেমিফাইনালে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর হাত ধরেই ৩৬ বছর বাদে বিশ্বকাপ জিতেছিল নীল-সাদা জার্সিধারীরা। বৃহস্পতিবার রাতে ফের একবার গোল পোস্টের নিচে অতি মানব হয়ে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন এমিলিয়ানো মার্তিনেজ। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। শেষে টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে হারাল বিশ্বকাপজয়ীরা। টাইব্রেকারে অবশ্য পেনাল্টি শট মিস করেছেন লিওনেল মেসি।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে কোপায় আর্জেন্টিনাকে কখনও হারাতে না পারা ইকুয়েডরের খেলোয়াড়রা। ম্যাচের ছয় মিনিটের মাথায় আর্জেন্টিনার রক্ষণের ভুলে বল পেয়ে যান ইকুয়েডরের কাইসেদো। কিন্তু ডি-বক্সের ভিতর থেকে দুর্বল শট নেন তিনি। ১৫ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে আক্রমণ তুলে এনে আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় ইকুয়েডর। কিন্তু গোলরক্ষক মার্তিনেজকে পরাস্ত করতে পারেনি। ১৭ মিনিটে এনার ভ্যালেন্সিয়ার ক্রস থেকে প্রেসিয়েদোর শট বারের ওপর দিয়ে চলে যায়। ২৬ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। মলিনার দারুণ ক্রস থেকে খালি জায়গায় বল পেয়েও হেড জালে রাখতে পারেননি এনজো ফার্নান্দেজ।৩৩ মিনিটে মেসির কর্নার থেকে পাওয়া বলে হেড করে ইকুয়েডরের জাল কাঁপান আর্জেন্টিনার সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। এর পরে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। যদিও কোনও পক্ষই। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে নীল-সাদা জার্সিধারীরা। ৫৪ মিনিটে ইকুয়েডরের বক্সের মধ্যে বল পেয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে ইকুয়েডরের কর্নার ক-লিয়ার করতে গিয়ে ডি বক্সের মধ্যে হাতে বল লাগিয়েছিলেন আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া শট লক্ষ্যে রাখতে পারেননি। পোস্টে লেগে বল প্রতিহত হয়। ফিরতি বলে লেফট ব্যাক পিয়েরো হিনকাপিও বল মারেন সাইড নেটে। ৬৮ মিনিটে প্রথম ইকুয়েডরের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তার ডান পায়ের শট রুখে দেন ইকুয়েডরের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় ইকুয়েডরের কেভিন রড্রিগেজ গোল করে দলকে সমতায় ফেরান।এর পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আর্জেন্টিনার পক্ষে প্রথম শটই মিস করেন মেসি। কিন্তু পরের চারটি শটে লক্ষ্যভেদে ভুল করেননি হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি। উল্টোদিকে ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্দার শট ফিরিয়ে দেন মার্তিনেজ। জন ইয়েবোয়াহ ও জর্দি কাইসেদোর শট আর্জেন্টিনার জালে জড়ালেও মেসিদের জয় রোখা যায়নি।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ