আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোনাল্ডোর পেনাল্টি মিস, বিদায় আল নাসরের

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ম্যাচের ৯৬তম মিনিটের খেলা চলছে। দল পিছিয়ে তখনও ১-০ গোলে। এমন সময় পেনাল্টি পেল আল নাসর।তবে এইসময় পেনাল্টি পাওয়া মানে, সাত রাজার ধন। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি কিকটি নিতে এলেন দলের অধিনায়ক রোনাল্ডো। এইসময় সবার মনে একটাই ভাবনা হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। ড্র করলেও বেঁচে থাকবে। এমতাবস্থায় স্পট কিক নিলেন রোনাল্ডো। কিন্তু বল ছুঁড়ে দিলেও গোল করতে পারলেন না ফুটবল যোদ্ধা। অবশেষে আল তাউনের কাছে ১-০ গোলে হেরে বিদায় ঘণ্টা বেজেছে আল নাসরের। আল নাসর বিদায় নিল কিংস কাপ থেকে।

তবে কিংস কাপ থেকে বিদায় নিলেও এই মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনাল্ডোর। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে রয়েছে আল নাসর। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে ৭ পয়েন্ট হেরেছে।

সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল বলে দিয়েছিল। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। তবে এই সুযোগের স্বদব্যবহার করতে পারে নি আল নাসর।

ইতালিয়ান কোচ স্টেফানো পিওলি আল নাসরে যোগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম হারের ম্যাচ। ম্যাচ শেষে পিওলি অবশ্য জানান, ‘টেকনিক্যালি আমরা বেশ ভালো খেলেছি, কিন্তু ম্যাচটা জিততে পারিনি।কিংস কাপ থেকে বিদায় নেওয়ার কারণে খুব খারাপ লাগছে।তবে, এখনও দুটি শিরোপা বাকি আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এই দুটি শিরোপা জেতার জন্য।

Published by:

Share Link:

More Releted News:

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ