ব্যর্থ রোনাল্ডো-মানেরা, টানা দুই ম্যাচে হার আল নাসরের

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি প্রো-লিগের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হল আল নাসরকে। শুক্রবার প্রতিপক্ষ আল তাউনের কাছে ২-০ গোলে হেরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সাদিও মানেরা। টানা দুই ম্যাচে হেরে অনেকটাই চাপে পড়ে গেল আল নাসর। ম্যাচে হারার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রেফ:আরির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পর্তুগিজ তারকাকে।

সৌদি প্রো-লিগের প্রথম ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল আল নাসরকে। আল তাউনের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাই আর কোনও ঝঁকি নেননি আল নাসর কোচ। দলের সেরা খেলোয়াড়দের নিয়েই টিম গড়েছিলেন। কিন্তু প্রথম থেকে দাপটের সঙ্গে খেললেও কাঙ্খিত গোল পাননি রোনাল্ডো, মানে, আন্দ্রেসন তালিসকা ও মার্সেলো ব্রজোভিচরা। উল্টে তাউনের খেলোয়াড়রা আল নাসরের মুর্হুর্মুহু আক্রমণ সামলে পাল্টা আক্রমণে উঠে আসে। ওই রকমই এক পাল্টা আক্রমণ থেকে ম্যাচের কুড়ি মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লেয়ান্দ্রো তাওয়াম্বা। গোল খেয়ে গোল শোধের জন্য ঝাঁপান রোনাল্ডোরা। কিন্তু আল তাউনের রক্ষণ ভাঙতে পারেননি।

প্রথমার্ধে পিছিয়ে থাকার পরে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপায় আল নাসর। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে ম্যাচ শেষ হওয়ার অন্তিম লগ্নে আল নাসরের গোলে বল জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তাউনের আহমেদ বাহউসাইন। পরিসংখ্যান বলছে, ৬১ শতাংশ বলের দখল রেখে তাউনের গোল লক্ষ্য মাত্র পাঁচটি শট নিয়েছিলেন রোনাল্ডো-মানেরা। অন্যদিকে ৩৯ শতাংশ বলের দখল রাখা তাউনের তাওয়াম্বা-আহমেদ বাহউসাইনরা আল নাসরের গোল লক্ষ্য করে ছয়টি শট নিয়েছিলেন। তার মধ্যে দুটি গোল আদায় করে নিয়েছেন। টানা দুই ম্যাচ হারার পরেই রোনাল্ডোদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আল নাসরের সমর্থকরা।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর