১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ‘একবার না পারিলে দেখো শতবার।’ প্রতিষ্ঠার পরে বহুবার সুইস লিগ জয়ের স্বপ্ন দেখেছিল এফসি থুন। প্রতিবারই সেই স্বপ্ন ভেঙে খানখান হয়েছে। শেষ পর্যন্ত ১২৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। রবিবার (৩ মে) ঘরের মাঠে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট গ্যালেন ৩-০ গোলে হেরে যায় সিওনের বিপক্ষে। এতেই তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ১১ পয়েন্টে এগিয়ে থাকা থুনের। অসাধারণ এক গল্প লিখে এবার ঘরোয়া লিগ জেতায় আগামী মরশুমে আবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলবে থুন।

সুই‍ৎজারল্যান্ডের পুরানো ক্লাবটি গত মরশুমেও ছিল দ্বিতীয় বিভাগে। দীর্ঘ পাঁচ বছর বাদে চলতি মরশুমেই প্রথম ডিভিশনে ফেরে। দুর্দান্ত পারফরম্যান্সে লিগ শিরোপা জেতার স্বপ্ন দেখতে শুরু করে। গত ২৫ এপ্রিল লুগানোর বিপক্ষে ঘরের মাঠে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত থুনের। কিন্তু সংযুক্তি সময়ে পেনাল্টি গোলে হেরে যায় তারা। গত শনিবার বাসেলের বিরুদ্ধে এগিয়ে গিয়েও থুন ৩-১ গোলে হেরে যায় এবং ম্যাচ শেষ করতে হয় তাদের ৯ জন নিয়ে। রবিবার থুনের সমর্থকরা বড় পর্দায় সেন্ট গ্যালেনের খেলা দেখতে উপস্থিত হয় নিজেদের মাঠে। প্রতিপক্ষ হেরে যেতেই উ‍ৎসব শুরু হয়ে যায়।

শিরোপা নিশ্চিত হওয়ার দিনটির জন্য রেস্তোরাঁ ও পানশালাগুলো সারারাত খোলা রাখার অনুমোদন আগেই দিয়ে রেখেছিল স্থানীয় প্রশাসন। মিছিল করে টাউন হল স্কোয়ারের দিকে যান এফসি থুনের সমর্থকরা। চলতি মরশুমের আগে লিগে থুনের সেরা সাফল্য ছিল ২০০৪-০৫ মরশুমে দ্বিতীয় হওয়া। যা পরের মরশুমে তাদের সুযোগ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার। আর্সেনাল, আয়াক্স ও স্পার্তা প্রাহার মতো দলএর সঙ্গে লড়াই করে গ্রুপে সেবার তৃতীয় হয়েছিল থুন। হাইবারিতে আর্সেনালের বিপক্ষে নেলসন ফেরেইরার লবে করা সেই অসাধারণ গোলটি থুনের সমর্থকদের স্মৃতিতে চিরদিনের জন্য খোদাই হয়ে আছে।

 

 

 

 

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত