বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে দুর্দান্ত প্রত্যাবর্তন। অধিকাংশ সময়ে বল দখলে রেখেও ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল কানাডা। টরেন্টো স্টেডিয়ামে থাকা কানাডার সমর্থকরাও ধরে নিয়েছিলেন বিশ্বকাপের আসরে লজ্জার রেকর্ড বোধহয় অক্ষত থেকে যাবে। ঠিক তখনই সব হিসেব-নিকেশ বদলে দিলেন কানাডার ফরোয়ার্ড কাইল লারিন। তাঁর দুরন্ত গোলেই বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হার এড়াল কানাডা। সেই সঙ্গে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল।  এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা।

শুক্রবার (১২ জুন) রাতে টরেন্টো স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দলের অভিজ্ঞ খেলোয়াড়  এদিন জেকোকে বাদ দিয়েই প্রথম একাদশ নামিয়ে ছিলেন বসনিয়া কোচ। উল্টোদিকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে পুরোপুরি না সেরে ওঠায় বায়ার্ন মিউনিখের লেফট ব্যাক আলফন্সো ডেভিসের জায়গা হয়নি কানাডার প্রথম একাদশে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে কানাডা-বসনিয়া। বল পজিশনে এগিয়ে থাকলেও গোল হজম করতে হয় কানাডাকে। ম্যাচের ২১ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন লুকিচ। ডান দিক থেকে নেওয়া কর্নারের কাছে সতীর্থের হালকা ছোঁয়ায় বল পিছনের দিকে যায়। সেখানে মাত্র কয়েক গজ দূরে থাকা জোভো লুকিচ সহজেই হেড করে বল জালে জড়িয়ে দেন। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কানাডা। কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ৬৮ শতাংশ বল দখলে রেখে এবং সাতবার গোল লক্ষ্য করে শট নিয়েও হতাশ থাকতে হয়েছে কানাডাকে। বিপরীতে ৮ শটের দুইটি লক্ষ্যে রেখে একটিতেই গোল পেয়েছে বসনিয়া। প্রথমার্ধে লিয়াম মিলার উইং দিয়ে বেশ কিছু আক্রমণ শানালেও ফরোয়ার্ড লাইনে জোনাথন ডেভিডের অফ ফর্ম এবং তানি ওলুয়াসেয়ির সহজ সুযোগ মিসের কারণে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। ১-০ গোলে এগিয়েই থেকেই বিরতিতে যান জোভো লুকিচরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে সমতা ফেরাতে তেড়েফুঁড়ে নামেন কানাডার ফুটবলাররা। ৫২ মিনিটে রিচি লারিয়ার নিশ্চিত গোল লাইনের ওপর থেকে কোলাসিনাচ ফিরিয়ে দেয়।  গোলের দেখা না পেয়ে কানাডার আমেরিকান কোচ জেসি মার্শ ৬০ মিনিটে একসঙ্গে দলের তিন তারকা খেলোয়াড় জোনাথন ডেভিড, তাজন বুকানন ও লিয়াম মিলারকে তুলে নেন। মাঠে নামান জ্যাকব শ্যাফেলবার্গ, আলী আহমেদ ও প্রমিজ ডেভিডকে। আর ৭৬ মিনিটে ওলুয়াসেয়ির বদলি হিসেবে নামানো হয় সাউদাম্পটনের ফরোয়ার্ড কাইল লারিনকে। কানাডা কোচের ওই সিদ্ধান্তই  ম্যাচের ভাগ্য বদলে দেয়।  ৭৮ মিনিটে মাঝমাঠ থেকে ইসমায়েল কোনের চমৎকার এক পাস নিয়ন্ত্রণে নিয়ে বসনিয়ান ডিফেন্ডারকে বোকা বানান লারিন। এরপর ডান পায়ের নিখুঁত ভলিতে বল জড়িয়ে দেন বসনিয়ার জালে। কানাডার তরুণ উইঙ্গার আলী আহমেদের গতিশীল ফুটবল বসনিয়ার রক্ষণভাগকে পুরোপুরি তটস্থ করে রেখেছিল। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়ে দুই দল।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের