ভারতে চার ফুটবল অ্যাকাডেমি বন্ধ করে দিচ্ছে বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৪ বছর আগে ভারতে চারটে অ্যাকাডেমি খুলেছিল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনা। এবারে বন্ধ হয়ে যাচ্ছে ওই চারটি অ্যাকাডেমিই। পয়লা জুলাই থেকে সবকটি অ্যাকাডেমি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লা মাসিয়া।

২০১০ সালে ভারতের চারটি অ্যাকাডেমি খুলেছিল বার্সেলোনা। অল্প বয়সে খেলোয়াড় তুলে আনার কাজ শুরু করেছিল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও পুনেতে তৈরি হওয়া এই সব অ্যাকাডেমি। কিন্তু সম্প্রতি সেগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কী কারণে এই অ্যাকাডেমি বন্ধ করা হচ্ছে, সেবিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি লা মাসিয়া। ইতিমধ্যে অ্যাকাডেমির আধিকারিকদের বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০১০ সাল থেকে প্রশিক্ষণপর্ব শুরু হওয়ার পর ভারতে অনেকেই এই অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল। ২০১৯ ও ২০২০ সালে অ্যাকাডেমির মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

ওয়াকিবহাল মহলের মতে, বার্সেলোনার আকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার খরচ অনেক। কিন্তু ভারতের মতো দেশে সেই খরচ চালানোর মতো সামর্থ অনেকেরই নেই। ধীরে ধীরে অ্যাকাডেমির ফুটবলারের সংখ্যা কমছিল। এবার এই সব অ্যাকাডেমিগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

 

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক