যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা ক্রমতালিকায় একদলের স্থান পাঁচ নম্বরে। অন্য দল ১৩৮ নম্বরে। ফলে পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে ভারত হারাবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অতি বড় ভারত সমর্থকরা। বাস্তবে হল-ও তাই। শনিবার (৩ অক্টোবর) ভারতকে ৪-০ গোলে হারিয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচে জয়ী হলেন ভিনিসিয়ুস জুনিয়ররা। তবে হারলেও লড়াই করেছে ব্লু ব্রিগেড। হেরে গেলেও রায়ান উইলিয়ামস, বিজয় ভার্গিস, অভিষেক সিংহদের খেলা দর্শকদের মন জয় করেছে।

ম্যাচের সাত মিনিটে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বল বাড়ান মার্কুইনহোস। সঙ্গে সঙ্গে ভিনি বক্সের বাঁদিকে চলে গিয়ে বল নিয়ে উঠতে থাকেন। বক্সের কাছ থেকে গোলে শট নিলেও তা লক্ষ্যে রইল না। ১৩ মিনিটে বক্সের বাইরে থেকে বল নিয়ে দারুণ গতিতে উঠে এক ডিফেন্ডারকে কাটালেও ডেই হারিয়ে ফেলেন মনবীর। ১৫ মিনিটে মাঝ মাঠ থেকে বিজয় ভার্গেস মনবীরকে বল দেন। কিন্তু মনবীরকে আটকে দেন মার্কুইনহোস। ২০ মিনিটে বল পেয়ে বক্সের বাঁদিক থেকে উঠে একদম বক্সের কাছে চলে যান ভিনি। বুদ্ধি করে এগিয়ে আসেন গুরপ্রীত। ভিনি শট নিলেও তা অসাধারণ দক্ষতায় আটকে দেন ভারতের গোলরক্ষক। ২৭ মিনিটে আক্রমণে উঠে কর্নার আদায় করে নিয়েছিল ভারত। অনিরুধ থাপার নেওয়া কর্নার ক্লিয়ার করেন ব্রাজিলের গোলকিপার পেদ্রো মরিসকো। ২৯ মিনিটে অবশেষে কাঙ্খিত গোল পেয়ে যায় ব্রাজিল। বক্সের ডানদিকে অনেকটা ফাঁকা জায়গায় বল পান এস্তেভাও। তাঁর বাঁ পায়ে নেওয়া শটের নাগাল পাননি গুরপ্রীত। আট মিনিট বাদে ৩৬ মিনিটে বক্সের ডান দিক থেকে বাড়ানো ক্রস পৌঁছে যায় পেদ্রোর কাছে। দুরন্ত হেডে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন তিনি। দু’মিনিট বাদে ৪৪ মিনিটে ফের অল্পের জন্য রক্ষা পায় ব্লু ব্রিগেড। ভিনির শট গুরপ্রীতের হাতে লেগে বেরিয়ে যায়, সামনে ছিলেন দানিলো। তবে তার শট ক্লিয়ার করেন ভারতের রক্ষণভাগের এক খেলোয়াড়। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে পাঁচ বদল করেন ব্রাজিল কোচ। ডগলাস, সান্তোস, ভিনিসিয়ুস জুনিয়র, দানিলো ও ম্যাথিউজিনহোর পরিবর্তে নামান  ভ্যানদেরসন, ব্রুনো গুইমারেস, স্যামুয়েল লিনো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েলকে। উল্টোদিকে ভারতও তিন বদলি খেলোয়াড় নিয়ে নামে। গুরপ্রীত সিং সান্ধু, আকাশ মিশ্র ও আশিক কুরুনিয়ানের পরিবর্তে নামেন প্রভসুখন সিং গিল, জয় গুপ্তা ও সানান মহম্মদ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ান মনবীররা। ৫৩ মিনিটে রায়ান উইলিয়ামস বক্সের ডানদিক থেকে আক্রমণে ওঠেন। কিছুটা গড়ানো শট নেন, কিন্তু ব্রাজিলের গোলকিপার সহজেই তা ধরে নেন। ৫৫ মিনিটে ভাসানো বল পেয়ে মনবীর সিং ব্রাজিলের বক্সে ঢোকেন। তবে তাঁর শট বাঁচিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক। ৫৮ মিনিটে খেলার বিপরীতে গিয়ে গোল হজম করে টিম ইন্ডিয়া। বক্সের ডানদিক থেকে বাঁকানো শটে সেকেন্ড পোস্টে বল রেখে গোল করেন ভিনির বদলি হিসেবে নামা স্যামুয়েল লিনো। প্রভসুখন সিং গিল ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৬৩ মিনিটে গোল থেকে বঞ্চিত হয় ভারত। রায়ান উইলিয়ামস বক্সের বাঁদিক থেকে বল নিয়ে উঠে শট নেন। ব্রাজিলের গোলরক্ষককের নাগাল এড়িয়ে জালে ঢোকার মুহুর্তে পরিবর্ত হিসেবে নামা মাউরো গোললাইন থেকে বল ক্লিয়ার করে দেন। চার মিনিট বাদে রায়ান উইলিয়ামস মনবীরকে বল বাড়িয়ে বক্সের ডানদিকে চলে যান। মনবীর বাঁদিক থেকে বল তুলে নেন উইলিয়ামসকে। বল মাটিতে পড়ার আগে উইলিয়ামস শট নিলেও তা তেকাঠির নিচে ছিল না।

ম্যাচের শেষ লগ্নে অর্থা‍ৎ ৯০ মিনিটের মাথায় বিক্রম প্রতাপ সিং বক্সের ডানদিক থেকে আক্রমণে ওঠেন। কিন্তু তাঁর নেওয়া শট জাল ভেদ করতে পারেনি। সংযুক্তি সময়ের শুরুতেই গোল হজম থেকে রক্ষা পায় ভারত। জয় গুপ্তা ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। সেই বল পেয়ে গিয়েছিলেন ভানডারসন। তিনি ডান পায়ে শট নেন, গোলকিপার প্রভসুখন সিং দারুণ দক্ষতায় প্রতিহত করেন। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ব্রাজিলের হয়ে ব্যবধান ৪-০ করেন স্যামুয়েল লিনো। বক্সের বাঁদিক থেকে বল নিয়ে উঠে ভারতের ডিফেন্ডার ম্যাককারটনকে কাটিয়ে তিনি জাল কাঁপান।

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?