এই মুহূর্তে

হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন, গ্রেফতার ইরানের প্রাক্তন বিশ্বকাপার

নিজস্ব প্রতিনিধি, তেহরান: মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে শুরু হয়েছে হিজাব বিরোধী আন্দোলন। আর সেই আন্দোলনকে সমর্থন জানানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ভোরিয়া গাফুরিকে (Voria Ghafouri)।  হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন জানানোর অপরাধে  গাফুরির গ্রেফতারের পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন কাতারে বিশ্বকাপ খেলতে যাওয়া ইরানের জাতীয় দলের ফুটবলাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হিজাব বিরোধি আন্দোলনের সমর্থনে জাতীয় সঙ্গীতে গলা না মেলানোর অপরাধে দেশে ফেরার পরে তাঁদেরও গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ‘মাহশা আমিনির মৃত্যুর পরে দেশজুড়ে শুরু হওয়া হিজাব বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন ইরানের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ভোরিয়া গাফুরি। সামাজিকমাধ্যমেও হিজাব বিরোধী আন্দোলন দমাতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কুর্দি নাগরিকদের নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে সুরও চড়িয়েছিলেন। যদিও ইরানের মন্ত্রীদের বক্তব্য, গাফুরি কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘনিষ্ঠ। তাই হিজাব বিরোধী আন্দোলনে মদত জুগিয়ে চলছেন। তেহরানের বিখ্যাত ক্লাব এস্তেঘালের অধিনায়ক ছিলেন গাফুরি। ২০১৮ সালে ইরানের বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই পেয়েছিলেন। যদিও এ বছর তাঁকে দলে রাখেননি ইরানের কোচ। সরকার বিরোধী মনোভাবের কারণেই তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।’

গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে ২২ বছরের মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পরেই ইরান জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে হিজাব বিরোধী আন্দোলন। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমেছেন সাধারণ মহিলারা। জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী, হিজাব বিরোধী আন্দোলনে জড়িত থাকায় মহিলা-শিশু সহ ১৪ হাজারের বেশি প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ