মেসিদের হেড স্যারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত স্কালোনির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। যদিও মাঠের ভিতরের খেলার চেয়ে স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকদের উপরে পুলিশের লাঠিচার্জের ঘটনাই খবরের শিরোনাম হয়েছে। এমনকি গ্যালারির উত্তেজনার জের মাঠেও দুই দলের খেলোয়াড়দের উপরে বেশ ভালই প্রভাব বিস্তার করেছিল। শৈল্পিক ফুটবলের পরিবর্তে গা জোয়ারি ফুটবল খেলার উপরেই নজর দিয়েছিলেন নীল-সাদা এবং হলুদ-সবুজ জার্সিধারীরা। আর ওই ম্যাচের পরেই আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। কী কারণে তিনি সরে যেতে চান, তা অবশ্য খোলসা করেননি মেসিদের হেড স্যার।

ব্রাজিল ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। ম্যাচ নিয়ে কথা বলার পরে আচমকাই তিনি বলেন, ‘‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে। আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’ এরপর তিনি বলেন, ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’ স্কালোনির ওই কথা শুনে থ মেরে যান সাংবাদিকরা।

উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্বকাপে ভরাডুবির পরেই আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তাঁর অধীনে লিওনেল মেসিরা ৬৬ ম্যাচ খেলেছেন। তার মধ্যে জিতেছে ৪৮ ম্যাচ। ড্র করেছে ১২ ম্যাচে আর হেরেছে ৬টি ম্যাচে। স্কালোনির অধীনেই বিশ্বকাপসহ আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ফিনালিসিমা। কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ খেলছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭