পঞ্জাবকে ৬০ রানে হারিয়ে টিকে রইলেন বিরাট কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: ‘বাঁচা-মরার’ ম্যাচে বৃহস্পতিবার রাতে পঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও রজত পাতিদারের আর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৪১ রান তুলেছিল আরসিবি। জবাবে ১৭ ওভারে ১৮১ রানেই থামল পঞ্জাবের ইনিংস। এদিনের জয়ের ফলে যেমন প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখলেন বিরাট কোহলিরা, তেমনই বিদায় নিশ্চিত হয়ে গেল স্যাম কারেনদের।

ধর্মশালায় জয়ের জন্য ২৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় পঞ্জাব। ইনিংসের চতুর্থ বলে ফিরে যান প্রভসিমরান সিং (৬)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামলান পঞ্জাবের দুই বিদেশি ব্যাটার জনি বেয়ারস্টো ও রিলি রোসোউ। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে ৬৫ রান যোগ করেন। বেয়ারস্টো (১৬) বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাঁকে সাজঘরে ফেরান লকি ফার্গুসন। খানিক বাদে ফিরে যান দুরন্ত ব্যাটিং করতে থাকা রোসোউ। তিনি ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রোসোউ ফেরার পরেই ধস নামে পঞ্জাবের ব্যাটিং অর্ডারে। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে পর পর ফিরে যান জিতেশ শর্মা (৫) ও লিয়াম লিভিংস্টোন (০)।

চার নম্বরে নামা শশাঙ্ক সিংহ একা কুম্ভ হয়ে লড়াই চালান। আগ্রাসী মেজাজে ব্যাট করে আরসিবির বোলারদের উপরে পাল্টা চাপ তৈরি করেন। দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার পরে অযথা রান নিতে গিয়ে বিরাট কোহলির ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তরুণ ব্যাটার। আউট হওয়ার আগে ১৯ বলে ৩৭ রান করেন শশাঙ্ক। পরের ওভারে আশুতোষ শর্মা (৮) আউট হতেই পঞ্জাবের জয়ের আশা সেষ হয়ে যায়। দুই বলে বাদে সাজঘরের পথ ধরেন পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন (১৬)। ১৭তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন মহম্মদ সিরাজ। প্রথম বলে ফেরান হর্ষল পটেলকে (০)। শেষ বলে অর্শদীপ সিংকে (৪)। আরসিবির পক্ষে সবচেয়ে সফল বোলার হলেন মহম্মদ সিরাজ। চার ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি।  

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক