ঠাঁই হয়নি বিশ্বকাপ দলে, অভিমানে অবসর কিউই ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক শতরানের নজির তাঁর দখলে। তিনটি শতরান করেছেন। তবুও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ঠাঁই হয়নি নিউজিল্যান্ডের বাঁ হাতি ব্যাটার কলিন মানরো। আর সেই অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবসর নেওয়ার ঘোষণা করলেন ৩৭ বছর বয়সী ব্যাটার। আর কলিনের আচমকা অবসরের ঘোষণায় বিস্মিত কিউই ক্রিকেট মহল। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে জানিয়েছেন মানরো।

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী মাস থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ওই প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের নির্বাচকরা। কেন উইলিয়ামসনকে নেতৃত্বে রেখে দল ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই দলে ঠাঁই হয়নি কলিন মানরো। নিউজিল্যান্ডের জার্সি গায়ে একটি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁ হাতি ব্যাটার। নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের দলেও ছিলেন।

২০১৬ সালে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন। যা কিউই ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ দ্রুততম। যদিও ২০২০ সালের পরে কোনও আন্তর্জাতিক ম্যাচে তাঁকে দেখা যায়নি। তবে তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছিলেন মানরো। তাঁর নাম বিশ্বকাপ দলের জন্য ভাবা হচ্ছে বলে জানিয়েও ছিলেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

কিন্তু বিশ্বকাপের জন্য ঘোষিত দলে নিজের নাম না দেখে মুষড়ে পরেন মানরো। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ৩৭ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে অনেক দিন খেলিনি।  কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা কখনই ছাড়িনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরে মনে হয়েছে এবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর সময় এসেছে।’

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’