স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জঘন্য খেলে হারার পরেই মাঠে চরম অসভ্যতামি শুরু করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। কার্যত গুন্ডামি করেছিলেন লিওনেল মেসির সতীর্থ লিয়ান্দ্রো পারদেস-থিয়াগো আলমাদা ও নাহুয়েল মলিনারা। ওই গুন্ডামির জন্য তিন জনকেই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার (২১ অগস্ট) ফিফার তরফে ওই শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্পেনের মিডফিল্ডার গাভি। দুজনকেই গুনতে হবে ৩০ হাজার ডলার করে জরিমানা। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ রবার্তো আয়ালাকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

বিশ্বকাপ ফাইনালে জিতে মাঠের ভেতরে যখন স্পেনের খেলোয়াড়েরা শিরোপা জয়ের উল্লাস করছিলেন, ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস এবং একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন। সতীর্থকে বাঁচাতে স্পেনের খেলোয়াড়েরা এগিয়ে আসেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি। কিন্তু তাঁকেও আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামির মুখে পড়তে হয়। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পারেদেস গাভির মুখে সজোরে ঘুষি মারেন। গাভি সেখানে পড়ে যান, কোনও মতে নিজেকে রক্ষা করেন। এর পর ঘটনাস্থলে ছুটে আসেন ‘হেরো কোচ’ লিওনেল স্কালোনি। তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামি না থামিয়ে স্প্যানিশ খেলোয়াড় গার্সিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং গালিগালাজ করেন।

আর্জেন্টিনার খেলোয়াড়দের গুন্ডামি দেখে থ মেরে যান সহকারী রেফারি। তিনিই গোটা ঘটনা রেফারির গোচরে আনেন। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা আর্জেন্টাইন ফুটবলারদের গুন্ডামিতে হতচকিত হয়ে পড়েন। ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে তদন্ত শুরু হয়। ওই তদন্ত শেষে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে আর্জেন্টিনার পাঁচ সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লিয়ান্দ্রো পারদেসদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আর্জেন্টিনাকেও শাস্তি দেওয়া হয়েছে। আর্জেন্টিনাকে নিজেদের পরবর্তী দুটি আন্তর্জাতিক হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে।

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের