ফের পয়েন্ট নষ্ট, রেনবোর কাছে আটকে গেল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় ম্যাচেও জয় অধরা রইল সবুজ মেরুনের। শনিবার ব্যারাকপুর স্টেডিয়ামে রেনবো এসির সঙ্গেও পয়েন্ট নষ্ট করল আইএসএল জয়ী মোহনবাগান। প্রথমে ২-০ গোলে এগিয়ে থেকেও পর পর দুই গোল হজম করে পয়েন্ট নষ্ট করে ফিরল সবুজ মেরুন ব্রিগেড। লাগাতার দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপ বাড়ল আইএসএল জয়ীদের।

কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রথম ম্যাচেই ভবানীপুরের বিরুদ্ধে আটকে গিয়েছিলেন সুহেল ভাটরা। এদিন দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড জয়ের সরণিতে ফিরবে বলে আশায় বুক বেঁধেছিলেন বাগান সমর্থকরা। এদিন শুরু থেকেই মাঝ মাঠের দখল নিয়ে নেন সুহেল ভাট-সায়ন দাসরা। ১৪ মিনিটের মাথায় টাইসনের ভাসানো বলে ফ্লাইট বুঝতে না পেরে এগিয়ে এসেছিলেন রেনবোর অভিজ্ঞ গোলরক্ষক শিল্টন পাল। তাঁকে ফাঁকি দিয়ে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল ভাট। ২৬ মিনিটে ফের হেড করে গোল করেন তিনি। দুই গোলে পিছিয়ে থাকলেও হতোদ্যম হয়ে পড়েননি রেনবোর খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ শানিয়ে মোহনবাগান রক্ষণের খেলোয়াড়দের নাকানিচোবানি খাওয়াতে থাকেন। ৪৪ মিনিটে সৌরভ দাশগুপ্তর দুর্দান্ত ফ্রি কিক থেকে ব্যবধান কমায় রেনবো। এর মিনিট খানেক বাদে পেনাল্টি বক্সের ভিতরে রেনবোর
রাজন বর্মণকে ফেলে দেওয়া হয়। রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রাজনই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় দুই দলের খেলোয়াড়রা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে দলকে ডোবালেও দ্বিতীয়ার্ধে তিন কাঠির নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান রেনবোর অভিজ্ঞ গোলরক্ষক শিল্টন পাল। তিনি এবং ডিফেন্ডার কিংশুক দেবনাথ একাধিকবার মোহনবাগানের আক্রমণ ব্যর্থ করে দিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় ম্যাচ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে