কেরল ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু সবুজ মেরুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেরি করে শুরু হওয়া ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়নের মতোই খেলল সবুজ মেরুন ব্রিগ্রেড। শনিবার (১৪ ফেব্রুয়ারি) যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচের প্রথমার্ধে ও অতিরিক্ত সময়েই দুটি গোল হয়।

শুরু থেকেই আগ্রাসী মেজাজে ফুটবল খেলতে শুরু করেন সের্জিও লোবেরার ছেলেরা। নিজেদের পায়ে বল রেখে একের পর এক আক্রমণ শানিয়ে কেরলের দলটির রক্ষণভাগকে দিশেহারা করে দেন মেহতাব সিংহ-আলববার্তো রদ্রিগেজরা। তেকাঠির নিচে কেরলের পরিত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক সচিন সুরেশ। না হলে লজ্জার শেষ ছিল না কেরলের দলটির। ১২ মিনিটে লিস্টনের ক্রস থেকে পাওয়া বলে শট নিলেও গোলে রাখতে পারেননি দিমিত্রি। ১৯ মিনিটে একক দক্ষতায় বক্সে ঢুকে পড়েছিলেন ব্রাজিলিয়ান রবসন। ২১ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলার মতো শট বার উঁচিয়ে চলে যায়। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই ৪টে কর্নার আদায় করে নেয় সবুজ-মেরুনের খেলোয়াড়েরা। যদিও সেই কর্নার থেকে কাঙ্খিত গোল করতে পারেননি রবসনরা। অবশেষে ৩৬ মিনিটে মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোঁটান জেমি ম্যাকলরেন। বল ধরে বক্সের মধ্যে ঢুকে ছোট্ট টোকায় জেমিকে পাস বাড়ান দিমিত্রি পেত্রাতোস।ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেমি সরাসরি বল জালে জড়িয়ে দেন। বল আটকানোর কোনও মওকা পাননি কেরলের গোলরক্ষক সচিন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। ৬৭ মিনিটে বক্সের ঠিক বাইরে শট নিয়েছিলেন কোলাসো। তবে গোল হয়নি। কেরলের খেলোয়াড়রা প্রতি আক্রমণ থেকে বাগানের রক্ষণে হানা দিলেও শুভাশিস বসু, আলবার্তো, মেহতাব সিংহদের পরাস্ত করতে পারেননি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পরিবর্ত হিসাবে নামা টম অলড্রেড। শেষ পর্যন্ত ২ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়