ব্রাজিলের কোচের দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলেত্তি!

আগামী জুলাই মাস থেকেই ব্রাজিল দলের দায়িত্ব নিতে পারেন আনচেলেত্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি! আন্তর্জাতিক একটি ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি,  ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আগামী জুলাই মাস থেকেই নেইমারদের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ। তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে আনচেলেত্তিকে। ইতালির নামী কোচ একাধিক ক্লাবকে কোচিং করালেও এই প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার জেরেই ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিতে। তাঁর উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা। তার মধ্যে অন্যতম ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলেত্তি। ফিফার বর্ষসেরা কোচ হিসেবে ইতিমধ্যেই মনোনীত হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়েছেন। তাছাড়া আনচেলেত্তি রেগিয়ানা, পার্মা, জুভেন্টাস, মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভার্টনের কোচেরও দায়িত্ব সামলেছিলেন। বর্তমানে যে দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সেই রিয়াল মাদ্রিদে ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন।

৬৩ বছর বয়সী আনচেলেত্তি ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তাদের কোচের দায়িত্ব নিতে সম্মতির কথা জানিয়ে দিয়েছেন।আগামী ২০২৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। ফলে ওই চুক্তি ভঙ্গ করতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই রিয়াল কর্তাদের তাঁর বিকল্প খুঁজে নেওয়ার অনুরোধ জানিয়েছেন আনচেলেত্তি। সেই মতো পরবর্তী কোচ হিসেবে চার জনের সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন রিয়াল কর্তারা।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো