ক্রিকেট ছেড়ে এবার ফুটবল মাঠে, ATK মোহনবাগানের ডিরেক্টর হচ্ছেন সৌরভ

সৌরভের মতো দক্ষ প্রশাসককে পাশে পেয়ে খুশি সবুজ মেরুনের কর্মকর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে অবাধ বিচরণের পরে এবার ফুটবল জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এটিকে মোহনবাগানের অন্যতম পরিচালক হচ্ছেন ক্রিকেট দুনিয়ায় ‘মহারাজ’ হিসেবে পরিচিত বাংলার দাদা।  মঙ্গলবার বিকেলে ময়দানে মোহনবাগান তাঁবু ঘুরে দেখার পাশাপাশি জাতীয় ক্লাবের কর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠকও করেন। সৌরভের মতো দক্ষ প্রশাসককে পাশে পেয়ে খুশি সবুজ মেরুনের কর্মকর্তারা।

সম্প্রতি রাজনীতির নোংরা শিকার হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ হারাতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আর তাঁর পদ হারানো নিয়ে রাজনৈতিক কাজিয়ায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্র্বেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাদার হয়ে ব্যাট ধরেছেন। সৌরভের বাদ পড়া নিয়ে কেন্দ্রের শাসকদলকে নিশানা করেছেন তিনি। পাল্টা বিজেপির পক্ষ থেকে শাহরুখ খানকে সরিয়ে বাংলার মহারাজকে কেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করছেন না মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন তোলা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর সিএবি’র প্রেসিডেন্ট পদে সৌরভ লড়তে পারেন বলে জল্পনা ছরিয়েছিল। যদিও সেই জল্পনায় ইতি পড়েছে। সিএবি’র প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়ন জমা দেননি মহারাজ। তাঁর পরিবর্তে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে লড়ছেন। ফলে সৌরভ পরবর্তী কী পদক্ষেপ নেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এদিন ক্রিকেট ছেড়ে ফুটবল প্রশাসনে বাংলার মহারাজের অভিষেক ঘটেছে। এটিকে মোহনবাগানের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।  

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং