ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে মুম্বই  ইন্ডিয়ান্স। গতকাল, বৃহস্পতিবার (১৫ মে) হয়েছিল খেলাটি। মুম্বই চলতি আইপিএলে প্লেঅফ থেকে আগেই ছিটকে গিয়েছে। তবুও এই জয়ে কিছুটা কেটেছে পরপর হারের লজ্জা। তবে ম্যাচ জিতলেও কড়া শাস্তির মুখে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অপরাধে তাঁকে শাস্তি দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।    

মাঠের মধ্যে আম্পায়ারদের প্রতি ক্ষোভপ্রকাশ করায় এই প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। গতকাল, বৃহস্পতিবার  ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে হওয়া এক রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাব কিংসকে পরাজিত করার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের অভিযোগে পোলার্ডকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যা ‘ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার’-এর সঙ্গে সম্পর্কিত।’ পোলার্ড নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি পঙ্কজ ধরমানির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৯তম ওভারে যখন ম্যাচ চলছিল। অভিযোগ উঠেছে পোলার্ড চতুর্থ আম্পায়ারের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। 

আরও পড়ুন: পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পঞ্জাবের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছিল মুম্বই। তিলক ভার্মার ৩৩ বলে ৭৫ রানের ইনিংস মুম্বইকে শেষ তিন ওভারে জেতাতে সাহায্য করেছে। তিলক চাপের মুখেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেরফেন রাদারফোর্ড। এই জুটি ইনিংসকে স্থিতিশীল করে এবং ধীরে ধীরে মুম্বাইকে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দেয়।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা